রক্তদানে সবাইকে উদ্বুদ্ধ হয়ে স্বেচ্ছায় এগিয়ে আসার আহ্বান মুখ্যমন্ত্রীর

আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৪ সেপ্টেম্বর || মানবকল্যাণে স্বেচ্ছায় রক্তদান একটি মহৎ সেবা। এই মহান কাজে আরও বেশি করে যুব সমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা।
সোমবার আগরতলার শ্রী শ্রী মহানাম অঙ্গনের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে নিখিল ত্রিপুরা মহানাম সেবক সংঘের উদ্যোগে এক স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। এছাড়াও উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদারসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা।
এদিন মুখ্যমন্ত্রী বলেন, শ্রী শ্রী মহানাম অঙ্গনের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আয়োজিত স্বেচ্ছায় রক্তদান শিবিরে উপস্থিত হতে পেরে তিনি আনন্দিত। মানবসেবার মহান আদর্শকে সামনে রেখে এই মহৎ উদ্যোগ গ্রহণের জন্য আয়োজকদের আন্তরিক অভিনন্দন জানান তিনি।
পাশাপাশি স্বেচ্ছায় রক্তদানে এগিয়ে আসা সকল রক্তদাতাকে আন্তরিক শুভেচ্ছা জানান মুখ্যমন্ত্রী। তিনি বলেন, মানুষের জীবন রক্ষায় রক্তের কোনো বিকল্প নেই। তাই সমাজের প্রতিটি স্তরের মানুষকে রক্তদানে উৎসাহিত হতে হবে। বিশেষ করে যুব সমাজকে মানবকল্যাণের এই মহান কাজে আরও বেশি করে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
প্রতিষ্ঠা দিবসকে কেন্দ্র করে আয়োজিত এই রক্তদান শিবিরে স্বেচ্ছায় রক্তদাতাদের অংশগ্রহণ মানবসেবার প্রতি সমাজের দায়বদ্ধতারই প্রতিফলন বলে মনে করছেন উদ্যোক্তারা।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*