ইঞ্জিনিয়ারদের জ্ঞান ও দক্ষতায় গড়ে উঠবে আত্মনির্ভর ত্রিপুরা, আগরতলায় ৫৯তম ইঞ্জিনিয়ার্স ডে উদযাপন

আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৫ সেপ্টেম্বর || আধুনিক পরিকাঠামো নির্মাণ, উদ্ভাবনের প্রসার এবং রাজ্য ও দেশের সার্বিক উন্নয়নে ইঞ্জিনিয়ারদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তাঁদের জ্ঞান, নিষ্ঠা ও কারিগরি দক্ষতা একটি শক্তিশালী, আত্মনির্ভর ও বিকশিত ত্রিপুরা গড়ে তোলার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। মঙ্গলবার আগরতলার প্রজ্ঞা ভবনে পিডব্লিউডি ও দ্য ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স (ইন্ডিয়া)-এর যৌথ উদ্যোগে আয়োজিত ৫৯তম ইঞ্জিনিয়ার্স ডে উদযাপন অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এই কথা বলেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা।
অনুষ্ঠানে উপস্থিত থাকতে পেরে আনন্দ প্রকাশ করে মুখ্যমন্ত্রী বলেন, ইঞ্জিনিয়াররা সমাজ ও দেশ গঠনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছেন। তাঁদের কারিগরি জ্ঞান, উদ্ভাবনী চিন্তাভাবনা এবং কর্মনিষ্ঠার মাধ্যমে উন্নয়নের বিভিন্ন ক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচিত হচ্ছে।
মুখ্যমন্ত্রী এদিন রাজ্যের সমস্ত ইঞ্জিনিয়ারকে ইঞ্জিনিয়ার্স ডে উপলক্ষে আন্তরিক শুভেচ্ছা জানান। পাশাপাশি সমাজ ও দেশ গঠনে তাঁদের মূল্যবান অবদানের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।
তিনি আরও বলেন, উন্নত পরিকাঠামো, প্রযুক্তিনির্ভর পরিষেবা এবং উদ্ভাবনী উদ্যোগের মাধ্যমে ত্রিপুরাকে আরও এগিয়ে নিয়ে যেতে ইঞ্জিনিয়ারদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাজ্যের উন্নয়নের ধারাকে আরও গতিশীল করতে তাঁদের দক্ষতা ও অভিজ্ঞতা আগামী দিনেও গুরুত্বপূর্ণ সম্পদ হিসেবে কাজ করবে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*