মাধ্যমিক পরীক্ষার ফলাফল ইতিবাচক হওয়াতে ক্যামেরাতে Victory চিহ্ন, পাশের হার ৬৬.১৪ শতাংশ

প্রথম স্থানাধিকারী শিশুবিহার স্কুল থেকে শ্রেষ্ঠা দেব। ছবিঃ অভিষেক দেববর্মা।
প্রথম স্থানাধিকারী শিশুবিহার স্কুল থেকে শ্রেষ্ঠা দেব। ছবিঃ অভিষেক দেববর্মা।

দেবজিৎ চক্রবর্তী, আগরতলা, ০২ জুন ।। প্রতীক্ষার শেষে ২০১৬ সালের মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশের সঙ্গে সঙ্গে বৃহস্পতিবার পরীক্ষার্থী আর অভিভাবদের মধ্যে ব্যস্ততা শুরু হয়ে যায়। ফলাফল জানতে পরীক্ষার্থীর থেকেও মা, বাবাদের মধ্যেও দেখা গেছে সমান উৎসাহ, উদ্দীপনা। ফলাফল ইতিবাচক হওয়াতে অনেকেই ক্যামেরাতে Victory চিহ্ন দেখিয়ে হাসি মুখে কথা বলেছেন। এবার মাধ্যমিক পরীক্ষায় পাশের হার ছিল ৬৬.১৪ শতাংশ।

প্রথম হয়েছেন শিশুবিহার স্কুল থেকে

শিশুবিহার স্কুলের কৃতি সন্তানরা। প্রথম স্থানাধিকারী শ্রেষ্ঠা দেব, দ্বিতীয় স্থানাধিকারী আনুষ্কা সারকার এবং ষষ্ঠ রোহান সাহা।
শিশুবিহার স্কুলের কৃতি সন্তানরা। প্রথম স্থানাধিকারী শ্রেষ্ঠা দেব, দ্বিতীয় স্থানাধিকারী আনুষ্কা সারকার এবং ষষ্ঠ রোহান সাহা।

শ্রেষ্ঠা দেব, তার মোট প্রাপ্ত নম্বর ৬৬৫। দ্বিতীয় হয়েছেন শিশুবিহার স্কুল থেকে আনুষ্কা সারকার, তার মোট প্রাপ্ত নম্বর ৬৬৩। তৃতীয় হয়েছেন উমাকান্ত একাডেমী থেকে শুভ্র পাল, তার মোট প্রাপ্ত নম্বর ৬৬২। চতুর্থ হয়েছেন উদয়পুর ইংলিশ মিডিয়াম স্কুল থেকে দিপ্তনু দে, তার মোট প্রাপ্ত নম্বর ৬৫৮। পঞ্চম হয়েছেন গোল্ডেন ভ্যালী হাই স্কুল থেকে পুলক মজুমদার, তার মোট প্রাপ্ত নম্বর ৬৫১। ষষ্ঠ হয়েছেন শিশুবিহার স্কুল থেকে রোহান সাহা, তার মোট প্রাপ্ত নম্বর ৬৫০। সপ্তম হয়েছেন উদয়পুর ইংলিশ মিডিয়াম স্কুল

সপ্তম স্থানাধিকারী বেলোনিয়া গভঃ ইংলিশ মিডিয়াম হাই স্কুল থেকে সৌরভ মজুমদার
সপ্তম স্থানাধিকারী বেলোনিয়া গভঃ ইংলিশ মিডিয়াম হাই স্কুল থেকে সৌরভ মজুমদার

থেকে অনন্দাকুমার সুর, তার মোট প্রাপ্ত নম্বর ৬৪৮। যুগ্ম সপ্তম হয়েছেন বিবেকানন্দ বিদ্যাপীঠ হাই স্কুল থেকে পূর্বা চৌধুরী, তার মোট প্রাপ্ত নম্বর ৬৪৮। আরেকজন সপ্তম হয়েছেন বেলোনিয়া গভঃ ইংলিশ মিডিয়াম হাই স্কুল থেকে সৌরভ মজুমদার, তার মোট প্রাপ্ত নম্বর ৬৪৮। অষ্টম হয়েছেন নেতাজী সুভাষ বিদ্যানিকেতন থেকে বৈভব দেব চৌধুরী, তার মোট প্রাপ্ত নম্বর ৬৪৭। নবম হয়েছেন রামকৃষ্ণ বিবেকানন্দ বিদ্যামন্দির থেকে সাগরিকামজুমদার, তার মোট প্রাপ্ত

পর্ষদের মিলনায়তনে এক সাংবাদিক সন্মেলনে পর্ষদ সভাপতি মিহির কান্তি দেব।
পর্ষদের মিলনায়তনে এক সাংবাদিক সন্মেলনে পর্ষদ সভাপতি মিহির কান্তি দেব।

নম্বর ৬৪৬। দশম হয়েছেন পানিসাগর হলিক্রস স্কুল থেকে সপ্তর্ষি ভট্যাচার্য, তার মোট প্রাপ্ত নম্বর ৬৪৫। যুগ্ম হয়েছেন নেতাজী সুভাষ বিদ্যানিকেতন থেকে দেবলিনা মজুমদার, তার মোট প্রাপ্ত নম্বর ৬৪৫।

মাধ্যমিক পরীক্ষায় প্রথম বিভাগে ২৪৬৫ জন, দ্বিতীয় বিভাগে ৩৭৮৮ জন এবং তৃতীয় বিভাগে ১৫৪০৩ জন মাধ্যমিক পরীক্ষায় পাশ করেছেন। দক্ষিন জেলায় পাশের হার সবচেয়ে বেশী। দক্ষিন জেলায় পাশের হার ৭৫.৭৭ শতাংশ। গোমতী জেলায় পাশের হার ৭৪.৬৩ শতাংশ। উত্তর জেলায় পাশের হার ৭১.৮২ শতাংশ। ঊনকোটি জেলায় পাশের হার ৭০.১১ শতাংশ। পশ্চিম জেলায় পাশের হার ৬৯.১৬ শতাংশ। সিপাহীজলা জেলায় পাশের হার ৬৭.১৭ শতাংশ। ধলাই জেলায় পাশের হার ৫০.১২ শতাংশ। খোয়াই জেলায় পাশের হার ৪৬.৭৫ শতাংশ।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*