রাজীব সাহা, আগরতলা, ২৫ জুলাই ।। সোমবার, গোটা রাজ্যের বিভিন্ন কলেজ থেকে এ বি ভি পি এর মিথ্যাচারের এবং টি এম সি পি এর আন্দোলনের নামে উশৃঙ্খলতার প্রতিবাদে SFI-র পক্ষ থেকে মিছিল সংঘটিত হয়। পাশাপাশি SFI ত্রিপুরা রাজ্য কমিটির তরফে এক প্রতিবাদ মিছিল শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে তুলসিবতী স্কুলের পাশে এক প্রতিবাদ সমাবেশে মিলিত হয়। সমাবেশে SFI-র রাজ্য সম্পাদক নবারুণ দেব সহ অন্যান্য নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
