রাজ্যে যথাযোগ্য মর্যাদায় পালিত আন্তর্জাতিক মাতৃভাষা দিবস

matriদেবজিৎ চক্রবর্তী, আগরতলা, ২৩ ফেব্রুয়ারী ৷৷ ২১শে ফেব্রুয়ারী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে রাজ্যে নানা অনুষ্ঠান পালনের মধ্য দিয়ে সরকারী বেসরকারী স্তরে আয়োজিত অনুষ্ঠানে সমাজের বিভিন্ন স্তরের মানুষ ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়েছে। বিদ্যালয় শিক্ষা দপ্তর, তথ্য ও সংস্কৃতি দপ্তরের সহযোগীতায় এবং বাংলাদেশ সহকারী হাইকমিশনের উদ্যোগে রাজ্যভিত্তিক আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের মূল অনুষ্ঠান হয় রবীন্দ্র শতবার্ষিকী ভবনে। এখানে প্রধান অতিথি এবং উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয় শিক্ষামন্ত্রী তপন চক্রবর্তী, সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সংস্কৃতি মন্ত্রী ভানুলাল সাহা, আগরতলাস্থিত বাংলাদেশ সহকারী হাইকমিশনের সহকারী হাইকমিশনার মোঃ সাখাওয়াৎ হোসেন, এম বি বি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক গৌতম কুমার বসু, বিদ্যালয় শিক্ষা দপ্তরের অধিকর্তা এম কে নাথ, ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি মিহির দেব এবং এস সি ই আর টি এর অধিকর্তা রতিশ মজুমদার। রবীন্দ্র শতবার্ষিকী ভবনে মাতৃভাষা দিবসের অনুষ্ঠানে বক্তিতায় বরকত, সালাম, জব্বর, রফিকের আত্মবলিদানের জন্যই বাংলা ভাষা আন্তর্জাতিক সন্মানে ভূষিত হয়েছে বলে অভিমত ব্যক্ত করেন বক্তারা, উঠে এসেছে বাংলাভাষার চলমান ভূমিকা থেকে ভাষার টানে দু’দেশের বাংলা ভাষাভাষী মানুষদের বন্ধুত্বকে আত্মীয়তায় পরিনত করার কথা।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*