সাঁচীরামবাড়ীতে ভয়াবহ পথ দুর্ঘটনা, আহত দুই, একজন জেলা হাসপাতালে রেফার

বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ২৯ জুলাই || দক্ষিণ ত্রিপুরার বাইখোড়া থানাধীন সাঁচীরামবাড়ী এলাকায় মঙ্গলবার সন্ধ্যায় এক সড়ক দুর্ঘটনায় দুই ব্যক্তি আহত হয়েছেন। আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাঁকে উন্নত চিকিৎসার জন্য শান্তিরবাজার জেলা হাসপাতালে রেফার করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যা আনুমানিক ৭টা নাগাদ সাঁচীরামবাড়ী এলাকায় TR-01-A-2971 নম্বরের একটি গাড়ি TR-01-AM-6529 নম্বরের একটি মোটরসাইকেল এবং এক পথচারীকে সজোরে ধাক্কা দেয়। সংঘর্ষের ফলে মোটরসাইকেল আরোহী ও পথচারী জাতীয় সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন।
দুর্ঘটনার খবর পেয়ে জোলাইবাড়ী দমকল কেন্দ্রের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালান। পরে আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য জোলাইবাড়ী সামাজিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়।
সেখানে কর্তব্যরত চিকিৎসক আহতদের মধ্যে হিমিলয় ত্রিপুরা নামে এক ব্যক্তির শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে উন্নত চিকিৎসার জন্য শান্তিরবাজার জেলা হাসপাতালে রেফার করেন। অপর আহত মলিন্দ্র রিয়াং-কে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়।
ঘটনার পর এলাকায় কিছু সময়ের জন্য চাঞ্চল্যের সৃষ্টি হয়। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে পুলিশ তদন্ত শুরু করেছে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*