গোপল সিং, খোয়াই, ২৯ জুলাই || ত্রিপুরা রাজ্যের সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের জীবনযাত্রার মানোন্নয়ন, শিক্ষা, সামাজিক সুরক্ষা এবং অর্থনৈতিক ভিত্তিকে আরও সুদৃঢ় করার লক্ষ্যে এক বড় উদ্যোগ নিল ত্রিপুরা সরকার। এই উদ্দেশ্যে ২০২৬-২০২৭ অর্থবর্ষে রাজ্যে আনুষ্ঠানিকভাবে চালু করা হয়েছে “মুখ্যমন্ত্রী সংখ্যালঘু উন্নয়ন প্রকল্প”। আজ আগরতলার প্রজ্ঞা ভবনে ত্রিপুরা সংখ্যালঘু সমবায় উন্নয়ন নিগম লিমিটেড এবং জাতীয় সংখ্যালঘু উন্নয়ন ও অর্থায়ন কর্পোরেশনের যৌথ উদ্যোগে এই জনকল্যাণমুখী প্রকল্পের শুভ উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সুবিধাভোগী উপভোক্তাদের হাতে ঋণ সহায়তা তুলে দেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা।
এই বিশেষ অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন সংখ্যালঘু উন্নয়ন দপ্তরের মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া সহ অন্যান্য বিশিষ্ট অতিথিবৃন্দ ও প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকরা। এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের সংখ্যালঘু অংশের মানুষ স্বনির্ভর হওয়ার পাশাপাশি আর্থ-সামাজিক দিক থেকে আরও শক্তিশালী হয়ে উঠবেন বলে আশা প্রকাশ করেছে সংশ্লিষ্ট মহল।
