৩২তম শেখর স্মৃতি নাট্য উৎসবের সূচনা বিচারপতির হাত ধরে

melaগোপাল সিং, খোয়াই, ১৯ এপ্রিল ৷৷ সুস্থ্য সংস্কৃতির প্রসারে নাট্য চর্চা গুরুত্বপূর্ন ভূমিকা পালন করে সমাজে। আনুষ্ঠানিক ভাবে সোমবার উদ্বোধন হল ৩২তম শেখর স্মৃতি নাট্য উৎসবের। প্রদীপ প্রজ্জলনের মধ্যে দিয়ে ৩২তম বর্ষ শেখর স্মৃতি নাট্য উৎসবের উদ্বোধন করেন হাইকোর্টের বিচারপতি শুভাশীষ তলাপাত্র। খোয়াই কালচারেল ক্যাম্পেনের উদ্যোগে সোমবার সন্ধ্যা থেকে খোয়াই টাউন হলে শুরু হয় শেখর স্মৃতি নাট্য উৎসব। ৪ দিন ব্যাপি এই নাট্য উৎসবে কমলপুর, ধর্মনগর, আগরতলা এবং খোয়াইয়ের নাট্য দল তাদের নাটক মঞ্চস্ত করবে। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্য বিশিষ্ট অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন বিধায়ক বিশ্বজিৎ দত্ত, খোয়াই পুর পরিষদের চেয়ারপার্সন শুক্লা সেনগুপ্তা সহ অন্যান্যরা। সুস্থ্য সংস্কৃতির প্রসারের সার্থে কালচারেল ক্যাম্পেনের এই নাট্য উৎসব একটি সময় উপযোগী উদ্যোগ বলেই অতিথিরা তাদের ভাষনে বলেন এবং আজ মানুষের ব্যাক্তি কেন্দ্রীক মানসিকতায় এই ধরনের নাট্য আন্দোলন মানুষের মনে দাগ কাটতে পারবে বলেও আশা প্রকাশ করেন। এই নাট্য উৎসব চলবে ২০শে এপ্রিল পর্যন্ত।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*