বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ৩১ জুলাই ৷৷ শান্তির বাজার মহকুমার অন্তরগত জোলাইবাড়ীর হিচাছর টি এস আর নবম বাহিনীর ক্যাম্পটি অবস্থিত। এই কেম্পের কমান্ডেন্ট এইস এস ডারলং এর উদ্দ্যোগে বিভিন্ন জায়গায় অনুষ্ঠিত হয়েছে সামাজিক কর্মসূচী। এরই অঙ্গ হিসাবে সোমবার কোয়াইফাং এডিসি ভিলেজের শ্রীকান্তবারী হাইস্কুলে অনুষ্ঠিত হয় প্রয়াস ও বনমহোৎসব কর্মসূচী। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরা বিধানসভার বিধায়ক যশবীর ত্রিপুরা , নবম ব্যাটেলিয়ান টি এস আর-র কমান্ডেন্ট এইস এস ডারলং, কোয়াইফাং এর চেয়ারম্যান পানাপ্রসাদ ত্রিপুরা, বিরেন্দ্র নগর এর চেয়ারম্যান শ্রীমতি লক্ষী মালা, শ্রীকান্তবারী স্কুল এর প্রধান শিক্ষক সুকরাই রিয়াং, বিশিষ্ট সমাজসেবী ক্ষুদীরাম রিয়াং ও নবম ব্যাটেলিয়ান টি এস আর এর কর্মরত কর্মীবৃন্দ। এই অনুষ্ঠানে সামাজিক কাজ হিসাবে দুইটি স্কুলের দুস্ত ছাত্র ছাত্রীদের হাতে টি এস আর এর পক্ষ থেকে ছাতা তুলে দেওয়া হয়। এই দুইটি বিদ্যালয় হল অনন্তসর্দার পারা জেবি স্কুল ও শ্রীকান্তবারী হাই স্কুল। অনন্তসর্দার পারা জেবি স্কুলের ৩১ জন ছাত্র-ছাত্রী ও শ্রীকান্ত বারী হাই স্কুলের ক্লাস ফাইফ পর্যন্ত পাঠরত ৪৯ জন ছাত্র ছাত্রীদের হাতে ছাতী তুলে দেওয়া হয়। এই দুই স্কুলে খেলার জন্য দুইটি ফুটবলও প্রদান করা হয়। অনুষ্ঠান শেষে সকলে মিলে চারা গাছ রোপন করে বনমোহৎসব উৎযাপন করেন। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক যশবীর ত্রিপুরা এই স্কুলের কিছু তথ্যাবলী সকলের সামনে তুলে ধরেন। তিনি জানান, এক সময় এই এলাকায় উগ্রপন্থীর জন্য এই স্কুলে শিক্ষকরা আসতে চাইতনা কিন্তু এখন অনেক পরিবর্তন হয়েছে। একসময় বিধায়ক যশবীর ত্রিপুরা এই বিদ্যালয়ে পরাশুনা করেছেন। কমান্ডেন্ট বক্তব্য রাখতে গিয়ে এই বনমোহৎসবের তাৎপর্য সকলের সামনে উপস্থাপন করেন। তিনি ছাত্র ছাত্রীদের বনমহোৎসব নয় সঙ্গে সঙ্গে ভবিষ্যত উন্নতির জন্য পরাশুনার দিকে গুরুত্ব দেবার আহ্বান জানান। এর পাশাপাশি তিনি জানান টি এস আর এর পক্ষ থেকে আগামীদিনেও এই ধরনের সামাজিক অনুষ্ঠান জারি থাকবে।ডিওটির পাশাপাশি সামাজিক কাজে এগিয়ে এলেন টি এস আর নবম বাহিনীর জওয়ানরা
বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ৩১ জুলাই ৷৷ শান্তির বাজার মহকুমার অন্তরগত জোলাইবাড়ীর হিচাছর টি এস আর নবম বাহিনীর ক্যাম্পটি অবস্থিত। এই কেম্পের কমান্ডেন্ট এইস এস ডারলং এর উদ্দ্যোগে বিভিন্ন জায়গায় অনুষ্ঠিত হয়েছে সামাজিক কর্মসূচী। এরই অঙ্গ হিসাবে সোমবার কোয়াইফাং এডিসি ভিলেজের শ্রীকান্তবারী হাইস্কুলে অনুষ্ঠিত হয় প্রয়াস ও বনমহোৎসব কর্মসূচী। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরা বিধানসভার বিধায়ক যশবীর ত্রিপুরা , নবম ব্যাটেলিয়ান টি এস আর-র কমান্ডেন্ট এইস এস ডারলং, কোয়াইফাং এর চেয়ারম্যান পানাপ্রসাদ ত্রিপুরা, বিরেন্দ্র নগর এর চেয়ারম্যান শ্রীমতি লক্ষী মালা, শ্রীকান্তবারী স্কুল এর প্রধান শিক্ষক সুকরাই রিয়াং, বিশিষ্ট সমাজসেবী ক্ষুদীরাম রিয়াং ও নবম ব্যাটেলিয়ান টি এস আর এর কর্মরত কর্মীবৃন্দ। এই অনুষ্ঠানে সামাজিক কাজ হিসাবে দুইটি স্কুলের দুস্ত ছাত্র ছাত্রীদের হাতে টি এস আর এর পক্ষ থেকে ছাতা তুলে দেওয়া হয়। এই দুইটি বিদ্যালয় হল অনন্তসর্দার পারা জেবি স্কুল ও শ্রীকান্তবারী হাই স্কুল। অনন্তসর্দার পারা জেবি স্কুলের ৩১ জন ছাত্র-ছাত্রী ও শ্রীকান্ত বারী হাই স্কুলের ক্লাস ফাইফ পর্যন্ত পাঠরত ৪৯ জন ছাত্র ছাত্রীদের হাতে ছাতী তুলে দেওয়া হয়। এই দুই স্কুলে খেলার জন্য দুইটি ফুটবলও প্রদান করা হয়। অনুষ্ঠান শেষে সকলে মিলে চারা গাছ রোপন করে বনমোহৎসব উৎযাপন করেন। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক যশবীর ত্রিপুরা এই স্কুলের কিছু তথ্যাবলী সকলের সামনে তুলে ধরেন। তিনি জানান, এক সময় এই এলাকায় উগ্রপন্থীর জন্য এই স্কুলে শিক্ষকরা আসতে চাইতনা কিন্তু এখন অনেক পরিবর্তন হয়েছে। একসময় বিধায়ক যশবীর ত্রিপুরা এই বিদ্যালয়ে পরাশুনা করেছেন। কমান্ডেন্ট বক্তব্য রাখতে গিয়ে এই বনমোহৎসবের তাৎপর্য সকলের সামনে উপস্থাপন করেন। তিনি ছাত্র ছাত্রীদের বনমহোৎসব নয় সঙ্গে সঙ্গে ভবিষ্যত উন্নতির জন্য পরাশুনার দিকে গুরুত্ব দেবার আহ্বান জানান। এর পাশাপাশি তিনি জানান টি এস আর এর পক্ষ থেকে আগামীদিনেও এই ধরনের সামাজিক অনুষ্ঠান জারি থাকবে।