আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৯ আগষ্ট ৷৷ ত্রিপুরায় দীর্ঘ সময় ক্ষমতায় থাকার সুবাদে রাজ্যের নানা প্রান্তে গড়ে উঠেছে CPI(M)–র দলীয় কার্যালয়। সেই সূত্রে মঙ্গলবার মেলারমাঠ অঞ্চলে বামপন্থী ছাত্রযুব সংগঠনের স্থায়ী ঠিকানার দ্বারোদঘাটন হয়েছে। এবার SFI, TSU, DYFI এবং TYF এই চারটি বাম ছাত্র যুব সংগঠনের স্থায়ী ঠিকানার দ্বিতল ভবনের আনুষ্ঠানিক উদ্বোধনের মধ্য দিয়ে যুব সম্প্রদায়ের মধ্যে নতুন আশার সিঞ্চার হবে বলে ধারনা করা হচ্ছে দলীয় স্তরে। মেলারমাঠে ছাত্র যুব সংগঠনের নবনির্মিত দ্বিতল ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রাক্তন ছাত্র যুব নেতা তথা রাজ্যের মূখ্যমন্ত্রী মানিক সরকার। ছাত্রযুব ভবনের নতুন বাড়ীর আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন থেকে বর্তমানের ছাত্র যুব নেতারা।নবনির্মিত বামপন্থী ছাত্রযুব দ্বিতল ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন
আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৯ আগষ্ট ৷৷ ত্রিপুরায় দীর্ঘ সময় ক্ষমতায় থাকার সুবাদে রাজ্যের নানা প্রান্তে গড়ে উঠেছে CPI(M)–র দলীয় কার্যালয়। সেই সূত্রে মঙ্গলবার মেলারমাঠ অঞ্চলে বামপন্থী ছাত্রযুব সংগঠনের স্থায়ী ঠিকানার দ্বারোদঘাটন হয়েছে। এবার SFI, TSU, DYFI এবং TYF এই চারটি বাম ছাত্র যুব সংগঠনের স্থায়ী ঠিকানার দ্বিতল ভবনের আনুষ্ঠানিক উদ্বোধনের মধ্য দিয়ে যুব সম্প্রদায়ের মধ্যে নতুন আশার সিঞ্চার হবে বলে ধারনা করা হচ্ছে দলীয় স্তরে। মেলারমাঠে ছাত্র যুব সংগঠনের নবনির্মিত দ্বিতল ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রাক্তন ছাত্র যুব নেতা তথা রাজ্যের মূখ্যমন্ত্রী মানিক সরকার। ছাত্রযুব ভবনের নতুন বাড়ীর আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন থেকে বর্তমানের ছাত্র যুব নেতারা।