আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৯ আগষ্ট ৷৷ মঙ্গলবার মেলারমাঠস্থিত বামপন্থী ছাত্রযুব ভবনের নবনির্মিত পাকা দ্বিতল ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রাক্তন ছাত্র যুব নেতা তথা রাজ্যের মূখ্যমন্ত্রী মানিক সরকার। ছাত্রযুব ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন উপলক্ষ্যে প্যারাডাইস চৌমুহনীতে ছাত্র যুব জমায়েতের আয়োজন করা হয়। বিভিন্ন জায়গা থেকে মিছিল করে বামপন্থী ছাত্র যুবরা এই ছাত্র যুব জমায়েতে এসে মিলিত হন। SFI, TSU, DYFI এবং TYF এই চারটি বাম ছাত্র যুব সংগঠনের নবনির্মিত পাকা দ্বিতল ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন উপলক্ষ্যে মূখ্যমন্ত্রী ভাষন দিয়েছেন প্যারাডাইস চৌমুহনীতে বাম ছাত্র যুব জমায়েতে। ছাত্র যুব জমায়েতে বক্তারা তাদের ভাষনে তুলে ধরেন বামপন্থী ছাত্র যুব সংগঠনের ইতিহাস থেকে বর্তমান প্রেক্ষাপট। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন এস এফ আই-র রাজ্য সভাপতি নীলাঞ্জনা রায়, এস এফ আই-র রাজ্য সম্পাদক নবারুণ দেব, DYFI-র নেতা অমল চক্রবর্তী সহ অন্যান্য ছাত্র যুব নেতা নেত্রীরা।