আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৮ সেপ্টেম্বর ৷৷ ত্রিপুরা হাইকোর্টের অডিটোরিয়ামে সোমবার এক অনুষ্ঠানে রাজ্যপাল তথাগত রায় ফ্যামিলি ওয়েলফেয়ার কমিটির উদ্বোধন করেন। রাজ্যের ৮টি জেলাতেই একসাথে এই ফ্যামিলি ওয়েলফেয়ার কমিটি চালু হল। ভারতের সুপ্রীম কোর্টের নির্দেশে এই কমিটির উদ্বোধন হল। দেশের মধ্যে ত্রিপুরাই প্রথম রাজ্য যেখানে ৪৯৮(এ) ধারায় বিভিন্ন হয়রানি এবং অবাঞ্চিত ঘটনা এড়াতে এই কমিটি চালু হয়েছে। এই উদ্বোধনী অনুষ্ঠানে রাজ্যপাল তথাগত রায় ত্রিপুরা স্টেট লিগ্যাল সেল সার্ভিসেস অথরিটি কর্তৃক প্রকাশিত ‘দি ফ্যামিলি ওয়েলফেয়ার কমিটিস ইন ত্রিপুরা’-র ইনফরমেশন বুলেটিনের আনুষ্ঠানিক প্রকাশ করেন। অনুষ্ঠানে রাজ্যপাল ছাড়াও উপস্থিত ছিলেন রাজ্যের মূখ্যমন্ত্রী মানিক সরকার, ত্রিপুরা হাইকোর্টের প্রধান বিচারপতি টি ভাইপেই, বিচারপতি এস তলাপাত্র, এডভোকেট জেনারেল বি সি দাশ, মূখ্যসচিব সঞ্জীব রঞ্জন, রাজ্য পুলিশের মহানির্দেশক এ কে শুক্লা প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন ত্রিপুরা হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেল এস জি চট্টোপাধ্যায়।হয়রানি এবং অবাঞ্চিত ঘটনা এড়াতে ফ্যামিলি ওয়েলফেয়ার কমিটির উদ্বোধন
আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৮ সেপ্টেম্বর ৷৷ ত্রিপুরা হাইকোর্টের অডিটোরিয়ামে সোমবার এক অনুষ্ঠানে রাজ্যপাল তথাগত রায় ফ্যামিলি ওয়েলফেয়ার কমিটির উদ্বোধন করেন। রাজ্যের ৮টি জেলাতেই একসাথে এই ফ্যামিলি ওয়েলফেয়ার কমিটি চালু হল। ভারতের সুপ্রীম কোর্টের নির্দেশে এই কমিটির উদ্বোধন হল। দেশের মধ্যে ত্রিপুরাই প্রথম রাজ্য যেখানে ৪৯৮(এ) ধারায় বিভিন্ন হয়রানি এবং অবাঞ্চিত ঘটনা এড়াতে এই কমিটি চালু হয়েছে। এই উদ্বোধনী অনুষ্ঠানে রাজ্যপাল তথাগত রায় ত্রিপুরা স্টেট লিগ্যাল সেল সার্ভিসেস অথরিটি কর্তৃক প্রকাশিত ‘দি ফ্যামিলি ওয়েলফেয়ার কমিটিস ইন ত্রিপুরা’-র ইনফরমেশন বুলেটিনের আনুষ্ঠানিক প্রকাশ করেন। অনুষ্ঠানে রাজ্যপাল ছাড়াও উপস্থিত ছিলেন রাজ্যের মূখ্যমন্ত্রী মানিক সরকার, ত্রিপুরা হাইকোর্টের প্রধান বিচারপতি টি ভাইপেই, বিচারপতি এস তলাপাত্র, এডভোকেট জেনারেল বি সি দাশ, মূখ্যসচিব সঞ্জীব রঞ্জন, রাজ্য পুলিশের মহানির্দেশক এ কে শুক্লা প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন ত্রিপুরা হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেল এস জি চট্টোপাধ্যায়।