জোলাইবাড়ি ও বোকাফা ব্লকে ভিলেজ কমিটি নির্বাচনের ফলাফল, কলসিমুখে বিজেপির দখল, বোকাফার পাঁচ ভিলেজে তিপ্রা মথার দাপট

আপডেট প্রতিনিধি, শান্তিরবাজার, ০৫ অক্টোবর || ভিলেজ কমিটি নির্বাচনের ভোট গণনায় জোলাইবাড়ি ও বোকাফা ব্লকে প্রকাশ্যে এল একাধিক ভিলেজের ফলাফল। কলসিমুখ ভিলেজে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে ভিলেজ কমিটি দখল করেছে বিজেপি। অন্যদিকে বোকাফা ব্লকের প্রথম রাউন্ডের পাঁচটি ভিলেজের ফলাফলে তিপ্রা মথার উল্লেখযোগ্য সাফল্য দেখা গেছে।
জোলাইবাড়ি ব্লকের কলসিমুখ ভিলেজে মোট ৯টি ওয়ার্ডের মধ্যে একটি ওয়ার্ডে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছিল তিপ্রা মথা। বাকি ৮টি আসনের মধ্যে বিজেপি ৫টি এবং তিপ্রা মথা ৩টি আসনে জয়লাভ করেছে। ফলে মোট ৯টি আসনের হিসাবে বিজেপি ৫টি এবং তিপ্রা মথা ৪টি আসন পেয়েছে। সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে কলসিমুখ ভিলেজ কমিটি বিজেপির দখলে গেল।
অন্যদিকে কলসি ভিলেজে মোট ৯টি ওয়ার্ডের মধ্যে বিজেপি ৪টি, তিপ্রা মথা ৪টি এবং নির্দল প্রার্থী ১টি আসনে জয়লাভ করেছেন। ফলে সেখানে কোনও দল একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি।
এদিকে বোকাফা ব্লকের প্রথম রাউন্ডের পাঁচটি ভিলেজের ফলাফলও প্রকাশিত হয়েছে। ফলাফলে বেশ কয়েকটি ভিলেজে তিপ্রা মথার দাপট লক্ষ্য করা গেছে।
সালথাং মনু ভিলেজে ৯টি আসনের সবকটিতেই জয় পেয়েছে তিপ্রা মথা।
রাজাপুর ভিলেজে ৯টি আসনের মধ্যে তিপ্রা মথা ৬টি, বিজেপি ২টি এবং সিপিআইএম ১টি আসনে জয়লাভ করেছে।
মনু ভিলেজে ৯টি আসনের মধ্যে তিপ্রা মথা ৭টি এবং বিজেপি ২টি আসন পেয়েছে।
বীরচন্দ্রনগর ভিলেজে ৯টি আসনের মধ্যে বিজেপি ৪টি, তিপ্রা মথা ৩টি এবং সিপিআইএম ২টি আসনে জয়ী হয়েছে।
অন্যদিকে পতিছড়ি ভিলেজে মোট ১১টি আসনের মধ্যে তিপ্রা মথা ৯টি এবং বিজেপি ২টি আসনে জয়লাভ করেছে।
ফলাফল প্রকাশের সঙ্গে সঙ্গে বিভিন্ন এলাকায় রাজনৈতিক দলগুলির সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস দেখা দিয়েছে। বাকি আসন ও ভিলেজগুলির ফলাফলের দিকেও এখন নজর রয়েছে রাজনৈতিক মহলের।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*