ভিলেজ কমিটি নির্বাচনের গণনা ঘিরে উত্তেজনা, চাম্পাহাউর গণনাকেন্দ্রের বাইরে পুলিশের লাঠিচার্জ

গোপাল সিং, খোয়াই, ০৫ অক্টোবর || ভিলেজ কমিটি নির্বাচনের ভোট গণনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে তুলাশিখর ব্লকের চাম্পাহাউর গণনাকেন্দ্রের বাইরে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ করেছে বলে অভিযোগ উঠেছে।
জানা গেছে, ভোট গণনাকে ঘিরে গণনাকেন্দ্রের বাইরে হঠাৎ উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে মোতায়েন পুলিশ বাহিনী লাঠিচার্জ করে বলে অভিযোগ। এই ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে।
ঘটনাকে কেন্দ্র করে গণনাকেন্দ্র সংলগ্ন এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*