আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৫ অক্টোবর || সোমবার সকালে রাজধানীর লিচুবাগান এলাকায় সড়ক দুর্ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। অফিস টাইমে দুর্ঘটনার জেরে চরম দুর্ভোগে পড়েন সাধারণ যাত্রী থেকে শুরু করে যানবাহন চালকরা।
জানা গেছে, লিচুবাগান এলাকায় একটি ঢালাইয়ের গাড়ির সঙ্গে একটি হুন্ডাই প্রাইভেট কারের সংঘর্ষ হয়। সংঘর্ষের ফলে TR 01 AZ 0640 নম্বরের হুন্ডাই গাড়িটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়।
দুর্ঘটনার পর লিচুবাগান ও সংলগ্ন এলাকায় যান চলাচল ব্যাহত হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। অফিস টাইম হওয়ায় রাস্তায় যানবাহনের চাপ আরও বেড়ে যায়। ফলে দীর্ঘক্ষণ যানজটে আটকে থাকতে হয় বহু মানুষকে।
দুর্ঘটনার খবর পেয়ে যানজট নিয়ন্ত্রণে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়। তবে দুর্ঘটনার কারণে সকাল থেকেই লিচুবাগান এলাকায় যান চলাচলে ব্যাপক প্রভাব পড়ে।
