বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ১৭ অক্টোবর ৷৷ গত ১৩ই অক্টোবর বাইখোড়া প্রয়াস সামাজিক সংস্থায় পাঠরত ছাত্রী সুপ্রিয়া মগ এর রহস্যজনক মৃত্যুর সঠিক তদন্তের দাবিতে শান্তির বাজার মহকুমা শাসকের নিকট এক ডেপুটেশন প্রদান করা হয়। মঙ্গলবার মগ কমিউনিটি এম এস সি ও এর পক্ষ থেকে এই ডেপুটেশন প্রদান করা হয়। পাঁচ হাজারের অধিক প্রতিনিধি এই ডেপুটেশনে অংশগ্রহন করে বলে জানান মগ কমিউনিটির রাজ্য সম্পাদক সুজলা মগ। শান্তির বাজার দ্বাদশ শ্রেনী বিদ্যালয় মাঠ প্রাঙ্গণ থেকে তারা এক মৌন মিছিল সংগঠিত করেন। মিছিলটি শান্তির বাজারের বিভিন্ন পথ পরিক্রমা করে সুগারমিল থেকে ঘুরে এসে শান্তির বাজার মহকুমা শাসকের অফিসে গিয়ে পৌঁছায়। মহকুমা শাসকের নিকট ১১ জনের এক প্রতিনিধি দল গিয়ে ডেপুটেশন প্রদান করেন। দীর্ঘসময় তাদের বিভিন্ন অভিযোগ শুনার পর মহকুমাশাসক তাদের কে ঘটনার সঠিক তদন্তের প্রতিশ্রুতি দেন। মহকুমা শাসক জানান এক মাসের মধ্যে ময়নাতদন্তের রিপোর্ট হাতে এসে পৌঁছাবে তখন তদন্তে নামবে পুলিশ প্রসাশন। এই প্রতিশ্রুতি পাবার পর প্রতিনিধি দল যখন অন্য লোকজনদের বুঝাতে চেষ্টা করে তখন সকলে অফিসের সামনে বিক্ষোভ দেখানো শুরু করে। অবশেষে মহকুমা শাসক নিজের রুম থেকে বেরিয়ে এসে সকলের সামনে প্রতিশ্রুতি দেবার পর সকলে চল যার। এম এস সি ও এর রাজ্য সম্পাদক সুজলা মগ জানান, এটি একটি পরিকল্পীত খুন। আর এই মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে সুপ্রিয়ার বাবা ও মা বিক্ষোভ প্রকাশ করে।সুপ্রিয়া মগের রহস্যজনক মৃত্যুর সঠিক তদন্তের দাবিতে ডেপুটেশন
বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ১৭ অক্টোবর ৷৷ গত ১৩ই অক্টোবর বাইখোড়া প্রয়াস সামাজিক সংস্থায় পাঠরত ছাত্রী সুপ্রিয়া মগ এর রহস্যজনক মৃত্যুর সঠিক তদন্তের দাবিতে শান্তির বাজার মহকুমা শাসকের নিকট এক ডেপুটেশন প্রদান করা হয়। মঙ্গলবার মগ কমিউনিটি এম এস সি ও এর পক্ষ থেকে এই ডেপুটেশন প্রদান করা হয়। পাঁচ হাজারের অধিক প্রতিনিধি এই ডেপুটেশনে অংশগ্রহন করে বলে জানান মগ কমিউনিটির রাজ্য সম্পাদক সুজলা মগ। শান্তির বাজার দ্বাদশ শ্রেনী বিদ্যালয় মাঠ প্রাঙ্গণ থেকে তারা এক মৌন মিছিল সংগঠিত করেন। মিছিলটি শান্তির বাজারের বিভিন্ন পথ পরিক্রমা করে সুগারমিল থেকে ঘুরে এসে শান্তির বাজার মহকুমা শাসকের অফিসে গিয়ে পৌঁছায়। মহকুমা শাসকের নিকট ১১ জনের এক প্রতিনিধি দল গিয়ে ডেপুটেশন প্রদান করেন। দীর্ঘসময় তাদের বিভিন্ন অভিযোগ শুনার পর মহকুমাশাসক তাদের কে ঘটনার সঠিক তদন্তের প্রতিশ্রুতি দেন। মহকুমা শাসক জানান এক মাসের মধ্যে ময়নাতদন্তের রিপোর্ট হাতে এসে পৌঁছাবে তখন তদন্তে নামবে পুলিশ প্রসাশন। এই প্রতিশ্রুতি পাবার পর প্রতিনিধি দল যখন অন্য লোকজনদের বুঝাতে চেষ্টা করে তখন সকলে অফিসের সামনে বিক্ষোভ দেখানো শুরু করে। অবশেষে মহকুমা শাসক নিজের রুম থেকে বেরিয়ে এসে সকলের সামনে প্রতিশ্রুতি দেবার পর সকলে চল যার। এম এস সি ও এর রাজ্য সম্পাদক সুজলা মগ জানান, এটি একটি পরিকল্পীত খুন। আর এই মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে সুপ্রিয়ার বাবা ও মা বিক্ষোভ প্রকাশ করে।