বীরচন্দ্রমনুতে জাতীয় সড়কে গাড়ির ধাক্কায় গুরুতর আহত দুই মহিলা

বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ১৬ আগস্ট || রবিবার শান্তির বাজার মহকুমার বীরচন্দ্রমনু কৃষি বিজ্ঞান কেন্দ্রের সামনে জাতীয় সড়কে গাড়ির ধাক্কায় গুরুতর আহত হলেন দুই মহিলা। দুর্ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।
ঘটনার বিবরণে জানা যায়, বীরচন্দ্রমনু কৃষি বিজ্ঞান কেন্দ্রের সামনে জাতীয় সড়ক দিয়ে যাওয়ার সময় টিআর ০১ সিই ০৭৪৭ নম্বরের একটি গাড়ি দুই মহিলাকে সজোরে ধাক্কা দেয়। দুর্ঘটনার পর স্থানীয়রা আহত এক মহিলাকে উদ্ধার করে চিকিৎসার জন্য শান্তির বাজার জেলা হাসপাতালে নিয়ে যান।
পরবর্তীতে শান্তির বাজার দমকলবাহিনীর কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে অপর আহত মহিলাকে উদ্ধার করে চিকিৎসার জন্য একই হাসপাতালে নিয়ে যান। আহতরা হলেন বীরচন্দ্র এলাকার বাসিন্দা কল্পনা ভৌমিক (২৬) এবং পদচন্দ্র পাড়ার বাসিন্দা কোবজা রানী নোয়াতিয়া (৩৫)।
দুর্ঘটনার খবর পেয়ে মনপাথর ফাঁড়ি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশ দুর্ঘটনাগ্রস্ত গাড়িটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। কী কারণে এই দুর্ঘটনা ঘটল, তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*