বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ০৭ ডিসেম্বর ৷৷ গরিব অংশের লোকজনদের উন্নয়ন সার্থে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন জোলাইবাড়ী আর ডি ব্লক। শান্তির বাজার মহকুমার অন্তর্গত জোলাইবাড়ী আর ডি ব্লকের উদ্দ্যোগে গ্রামের খেটে খাওয়া কৃষকদের ও বিভিন্ন প্রকার শ্রমিকদের উন্নয়ন সার্থে এক বিশেষ উদ্যোগ নিয়েছে। সোমবার জোলাইবাড়ী ব্লক প্রাঙ্গনে জোলাইবাড়ী ব্লকের অন্তভূক্ত সুবিধা ভূগী কৃষকদের মধ্যে ভূর্তকীতে কৃষি সামগ্রী বিতরন ও মাছ ধরার জাল সহকারে বিভিন্ন সামগ্রী বিতরন করা হয়। জোলাই বাড়ী ব্লকের অধিনে প্রায় ১৭ হাজার পরিবারের লোকজন বসবাস করে। ব্লকের বি ডি ও সুভাষ দত্তের উদ্দ্যোগে এর আগেও গরীব অংশের মহিলাদের সাবলম্বী করতে সেলাই মেশিন প্রদান করা হয়েছে। আর ব্লকের অধিনে প্রায় ৪০০ অধিক বেনিফিসারীকে মৎস চাষের জন্য মাছের পোনা বিতরন করা হয়েছে। বি ডি ও সুভাষ দত্তের উদ্দ্যোগে এদিন এক সঙ্গে জোলাইবাড়ী পঞ্চায়েত সমিতি, বগাফা কৃষি দপ্তর ও বগাফা মৎস দপ্তরকে একত্রিত করে গ্রামের গরিব অংশের লোকজনদের সাবলম্বী করে তোলার জন্য জোলাইবাড়ী ব্লকের উন্নয়ন ধারাকে টিকিয়ে রাখার জন্য বিশেষ উদ্দ্যোগ নিয়েছে। যার মধ্যে সোমবার এক অনুষ্ঠানের মধ্য দিয়ে ৭৩ পরিবারের লোকজনদের হাতে একটি করে ট্রাকটার বিতরন করেন এছারা ৪০ পরিবারের লোকজন দের একটি করে পাম্প মেশিন, ৩০০ জনকে পেডিউটার মেশিন, ৩০ জনকে ঠেলা গাড়ী, ৩৪ জনকে সেলুনের কিডস, ২৪ জনকে কারপেন্টার কিডস ও ৬২ জনকে মাছ ধরার জাল বিতরন করা হয়। এক কোটি ৪৯ লক্ষ টাকা ব্যায় করে এই সামগ্রী গুলি বিতরন করা হচ্ছে বলে জানান ব্লকের বি ডি ও সুভাষ দত্ত। এই অনুষ্ঠানে বেনিফিসারীরা ব্যাপক উৎসাহের সহিত অংশ গ্রহন করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জোলাইবাড়ী ব্লকের বি ডি ও সুভাষ দত্ত, ত্রিপুরার বিধান সভার বিধায়ক যশবীর ত্রিপুরা, জোলাইবাড়ী ব্লকের পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান দিপালী নন্দী, ব্লকের পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান দয়াল গুহ, বগাফা কৃষি দপ্তরের এস এ দেবাশীষ পাল ও অন্যান্য অতিথিবৃন্দ।জোলাইবাড়ী আর ডি ব্লকের উদ্যোগে কৃষি সামগ্রী ও মাছ ধরার জাল বিতরন
বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ০৭ ডিসেম্বর ৷৷ গরিব অংশের লোকজনদের উন্নয়ন সার্থে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন জোলাইবাড়ী আর ডি ব্লক। শান্তির বাজার মহকুমার অন্তর্গত জোলাইবাড়ী আর ডি ব্লকের উদ্দ্যোগে গ্রামের খেটে খাওয়া কৃষকদের ও বিভিন্ন প্রকার শ্রমিকদের উন্নয়ন সার্থে এক বিশেষ উদ্যোগ নিয়েছে। সোমবার জোলাইবাড়ী ব্লক প্রাঙ্গনে জোলাইবাড়ী ব্লকের অন্তভূক্ত সুবিধা ভূগী কৃষকদের মধ্যে ভূর্তকীতে কৃষি সামগ্রী বিতরন ও মাছ ধরার জাল সহকারে বিভিন্ন সামগ্রী বিতরন করা হয়। জোলাই বাড়ী ব্লকের অধিনে প্রায় ১৭ হাজার পরিবারের লোকজন বসবাস করে। ব্লকের বি ডি ও সুভাষ দত্তের উদ্দ্যোগে এর আগেও গরীব অংশের মহিলাদের সাবলম্বী করতে সেলাই মেশিন প্রদান করা হয়েছে। আর ব্লকের অধিনে প্রায় ৪০০ অধিক বেনিফিসারীকে মৎস চাষের জন্য মাছের পোনা বিতরন করা হয়েছে। বি ডি ও সুভাষ দত্তের উদ্দ্যোগে এদিন এক সঙ্গে জোলাইবাড়ী পঞ্চায়েত সমিতি, বগাফা কৃষি দপ্তর ও বগাফা মৎস দপ্তরকে একত্রিত করে গ্রামের গরিব অংশের লোকজনদের সাবলম্বী করে তোলার জন্য জোলাইবাড়ী ব্লকের উন্নয়ন ধারাকে টিকিয়ে রাখার জন্য বিশেষ উদ্দ্যোগ নিয়েছে। যার মধ্যে সোমবার এক অনুষ্ঠানের মধ্য দিয়ে ৭৩ পরিবারের লোকজনদের হাতে একটি করে ট্রাকটার বিতরন করেন এছারা ৪০ পরিবারের লোকজন দের একটি করে পাম্প মেশিন, ৩০০ জনকে পেডিউটার মেশিন, ৩০ জনকে ঠেলা গাড়ী, ৩৪ জনকে সেলুনের কিডস, ২৪ জনকে কারপেন্টার কিডস ও ৬২ জনকে মাছ ধরার জাল বিতরন করা হয়। এক কোটি ৪৯ লক্ষ টাকা ব্যায় করে এই সামগ্রী গুলি বিতরন করা হচ্ছে বলে জানান ব্লকের বি ডি ও সুভাষ দত্ত। এই অনুষ্ঠানে বেনিফিসারীরা ব্যাপক উৎসাহের সহিত অংশ গ্রহন করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জোলাইবাড়ী ব্লকের বি ডি ও সুভাষ দত্ত, ত্রিপুরার বিধান সভার বিধায়ক যশবীর ত্রিপুরা, জোলাইবাড়ী ব্লকের পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান দিপালী নন্দী, ব্লকের পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান দয়াল গুহ, বগাফা কৃষি দপ্তরের এস এ দেবাশীষ পাল ও অন্যান্য অতিথিবৃন্দ।