আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৮ ডিসেম্বর ৷৷ উত্তর ত্রিপুরা জেলার কলাছড়া পঞ্চায়েত সমিতির সভা কক্ষে এক অনুষ্ঠানের মাধ্যমে কদমতলা কৃষি মহকুমা থেকে ১৩৮ জন কৃষককে ভর্তুকি মূল্যে কৃষি যন্ত্রপাতি দেওয়া হয়। কদমতলা কৃষি মহকুমার উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানের উদ্বোধন করেন সমাজ শিক্ষা ও সমাজ কল্যাণ দপ্তরের মন্ত্রী বিজিতা নাথ। বুধবার আয়োজিত এই অনুষ্ঠানে কৃষি সামগ্রীর মধ্যে ৬ জন কৃষককে পাওয়ার টিলার দেওয়া হয়। এই পাওয়ার টিলারগুলি কৃষকদের হাতে তুলে দেন সমাজ শিক্ষা ও সমাজ কল্যাণ দপ্তরের মন্ত্রী বিজিতা নাথ। এছাড়াও ১০৫ জন কৃষককে স্প্রে মেশিন, ১৭ জন কৃষককে নিড়ানী মেশিন এবং ১০ জন কৃষককে পাম্প মেশিন দেওয়া হয়। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উত্তর ত্রিপুরা জিলা পরিষদের সভাধিপতি প্রতিমা দাস, কলাছড়া পঞ্চায়েত সমিতির কৃষি বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি মোঃ আব্দুল রব, কদমতলা কৃষি মহকুমার তত্বাবধায়ক সুরজিৎ রায়, আগরতলা পুর নিগমের মেয়র ইন কাউন্সিল ফুলন ভট্টাচার্য, কৃষি দপ্তরের উপ-অধিকর্তা তপন আচার্য এবং উদ্যান ও ভূমি সংরক্ষণ দপ্তরের উপ-অধিকর্তা বিমান কৃষ্ণ দে।কলাছড়া ব্লকে কৃষকদের কৃষি সামগ্রী বিতরণ
আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৮ ডিসেম্বর ৷৷ উত্তর ত্রিপুরা জেলার কলাছড়া পঞ্চায়েত সমিতির সভা কক্ষে এক অনুষ্ঠানের মাধ্যমে কদমতলা কৃষি মহকুমা থেকে ১৩৮ জন কৃষককে ভর্তুকি মূল্যে কৃষি যন্ত্রপাতি দেওয়া হয়। কদমতলা কৃষি মহকুমার উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানের উদ্বোধন করেন সমাজ শিক্ষা ও সমাজ কল্যাণ দপ্তরের মন্ত্রী বিজিতা নাথ। বুধবার আয়োজিত এই অনুষ্ঠানে কৃষি সামগ্রীর মধ্যে ৬ জন কৃষককে পাওয়ার টিলার দেওয়া হয়। এই পাওয়ার টিলারগুলি কৃষকদের হাতে তুলে দেন সমাজ শিক্ষা ও সমাজ কল্যাণ দপ্তরের মন্ত্রী বিজিতা নাথ। এছাড়াও ১০৫ জন কৃষককে স্প্রে মেশিন, ১৭ জন কৃষককে নিড়ানী মেশিন এবং ১০ জন কৃষককে পাম্প মেশিন দেওয়া হয়। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উত্তর ত্রিপুরা জিলা পরিষদের সভাধিপতি প্রতিমা দাস, কলাছড়া পঞ্চায়েত সমিতির কৃষি বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি মোঃ আব্দুল রব, কদমতলা কৃষি মহকুমার তত্বাবধায়ক সুরজিৎ রায়, আগরতলা পুর নিগমের মেয়র ইন কাউন্সিল ফুলন ভট্টাচার্য, কৃষি দপ্তরের উপ-অধিকর্তা তপন আচার্য এবং উদ্যান ও ভূমি সংরক্ষণ দপ্তরের উপ-অধিকর্তা বিমান কৃষ্ণ দে।