আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৮ ডিসেম্বর ৷৷ দু’দিনের সফরে রাজ্যে এলেন আসামের অর্থমন্ত্রী তথা ত্রিপুরার নির্বাচনী প্রভারী হিমন্ত বিশ্বশর্মা। বৃহস্পতিবার মূখ্যমন্ত্রীর নির্বাচনী কেন্দ্র ধনপুরের কাঁঠালিয়া স্কুল মাঠে বিজেপি দল আহুত এক জনসভা সফল করার লক্ষ্যে তিনি এদিন সকালে রাজ্যে এলেন। ২০১৮’র বিধানসভা নির্বাচনকে সামনে রেখে মূখ্যমন্ত্রীর নির্বাচনী কেন্দ্র ধনপুরের কাঁঠালিয়ায় এদিন দুপুরে এক জনসমাবেশ সংগঠিত হয়। এই জনসমাবেশে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আসামের অর্থমন্ত্রী তথা ত্রিপুরার নির্বাচনী প্রভারী হিমন্ত বিশ্বশর্মা। এছাড়াও উপস্থিত ছিলেন রাজ্য বিজেপি সভাপতি বিপ্লব কুমার দেব, সহ-সভাপতি সুবল ভৌমিক সহ স্থানীয় নেতৃত্বরা। এই সভাকে ঘিরে ধনপুরে ফ্ল্যাগ, ফেস্টুন, পতাকায় সাজিয়ে তোলা হয়েছিল।