আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৯ ডিসেম্বর ৷৷ এক অনুষ্ঠানের দিয়ে বৃহস্পতিবার মনু দ্বাদশ শ্রেনী বিদ্যালয়ের নবনির্মিত দ্বিতল পাকা ভবনের উদ্বোধন হয়েছে। বিদ্যালয়টির নবনির্মিত পাকা ভবনের দ্বারোদঘাটন করেন সাংসদ জীতেন্দ্র চৌধুরী। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিধায়ক রীতা কর মজুমদার, বিধায়ক প্রভাত চৌধুরী, এম ডি সি সাথৈ মগ ও অরুণ ত্রিপুরা, বিদ্যালয় শিক্ষা দপ্তরের সহ অধিকর্তা সমরেন্দ্র দাস, পূর্ত দপ্তরের কার্যনির্বাহী বাস্তুকার পর্ব কুমার ত্রিপুরা, মনু দ্বাদশ শ্রেনী বিদ্যালয়ের প্রধান শিক্ষক থেঙ্গাফ্রু মগ, বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক রাস বিহারী চক্রবর্তী প্রমুখ। উল্লেখ্য, ২৯ কক্ষ বিশিষ্ট মনু দ্বাদশ শ্রেনী বিদ্যালয়ের নবনির্মিত দ্বিতল পাকা ভবন নির্মাণে ব্যয় হয়েছে ৪ কোটি ৫৫ লক্ষ ৭৯ হাজার ৭৭২ টাকা।২৯ কক্ষ বিশিষ্ট মনু দ্বাদশ শ্রেনী বিদ্যালয়ের নবনির্মিত দ্বিতল ভবনের উদ্বোধন
আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৯ ডিসেম্বর ৷৷ এক অনুষ্ঠানের দিয়ে বৃহস্পতিবার মনু দ্বাদশ শ্রেনী বিদ্যালয়ের নবনির্মিত দ্বিতল পাকা ভবনের উদ্বোধন হয়েছে। বিদ্যালয়টির নবনির্মিত পাকা ভবনের দ্বারোদঘাটন করেন সাংসদ জীতেন্দ্র চৌধুরী। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিধায়ক রীতা কর মজুমদার, বিধায়ক প্রভাত চৌধুরী, এম ডি সি সাথৈ মগ ও অরুণ ত্রিপুরা, বিদ্যালয় শিক্ষা দপ্তরের সহ অধিকর্তা সমরেন্দ্র দাস, পূর্ত দপ্তরের কার্যনির্বাহী বাস্তুকার পর্ব কুমার ত্রিপুরা, মনু দ্বাদশ শ্রেনী বিদ্যালয়ের প্রধান শিক্ষক থেঙ্গাফ্রু মগ, বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক রাস বিহারী চক্রবর্তী প্রমুখ। উল্লেখ্য, ২৯ কক্ষ বিশিষ্ট মনু দ্বাদশ শ্রেনী বিদ্যালয়ের নবনির্মিত দ্বিতল পাকা ভবন নির্মাণে ব্যয় হয়েছে ৪ কোটি ৫৫ লক্ষ ৭৯ হাজার ৭৭২ টাকা।