জাতীয় ডেস্ক ৷৷ বছরের প্রথম দিন ছুটি সংসদে। ফলে, বছরের শেষ ও শুরু মিলিয়ে টানা তিনিদিন ছুটি পাচ্ছেন সাংসদরা। শুক্রবার, উভয় কক্ষে ঘোষণা করা হয় যে, আগামী সোমবার, অর্থাৎ ১ জানুয়ারি বসবে না সংসদের অধিবেশন। ২ জানুয়ারি থেকে ফের তা চালু হবে। আগামী দুদিন শনিবার ও রবিবার পড়ায়, এমনিতেই বন্ধ সংসদ। এবার সপ্তাহ ও বছরের প্রথম দিন ছুটি হওয়ায় টানা তিনদিন বন্ধ থাকবে সংসদ। এদিন লোকসভার স্পিকার সুমিত্রা মহাজন জানান, কক্ষের সভা পরিচালনা উপদেষ্টা কমিটির সুপারিশ অনুায়ী, আগামী ১ জানুয়ারি ছুটি ঘোষণা করা হল। অন্যদিকে, রাজ্যসভায় কেন্দ্রীয় সংসদ-বিষয়ক প্রতিমন্ত্রী বিজয় গোয়েল জানান, দেশের উত্তর-পূর্ব প্রান্ত সহ বেশ কয়েকটি রাজনৈতিক দল এবং সাংসদ ১ জানুয়ারি ছুটি ঘোষণার অনুরোধ করেন। সেই দাবিকে মান্যতা দিয়ে বছরের প্রথম দিন সভা মুলতুবি রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে যে সময় নষ্ট হবে, তা পরের দিনগুলিতে অতিরিক্ত সময় চালু রেখে পূরণ করা হবে।আগামী ১ জানুয়ারি ছুটি ঘোষণা সংসদে
জাতীয় ডেস্ক ৷৷ বছরের প্রথম দিন ছুটি সংসদে। ফলে, বছরের শেষ ও শুরু মিলিয়ে টানা তিনিদিন ছুটি পাচ্ছেন সাংসদরা। শুক্রবার, উভয় কক্ষে ঘোষণা করা হয় যে, আগামী সোমবার, অর্থাৎ ১ জানুয়ারি বসবে না সংসদের অধিবেশন। ২ জানুয়ারি থেকে ফের তা চালু হবে। আগামী দুদিন শনিবার ও রবিবার পড়ায়, এমনিতেই বন্ধ সংসদ। এবার সপ্তাহ ও বছরের প্রথম দিন ছুটি হওয়ায় টানা তিনদিন বন্ধ থাকবে সংসদ। এদিন লোকসভার স্পিকার সুমিত্রা মহাজন জানান, কক্ষের সভা পরিচালনা উপদেষ্টা কমিটির সুপারিশ অনুায়ী, আগামী ১ জানুয়ারি ছুটি ঘোষণা করা হল। অন্যদিকে, রাজ্যসভায় কেন্দ্রীয় সংসদ-বিষয়ক প্রতিমন্ত্রী বিজয় গোয়েল জানান, দেশের উত্তর-পূর্ব প্রান্ত সহ বেশ কয়েকটি রাজনৈতিক দল এবং সাংসদ ১ জানুয়ারি ছুটি ঘোষণার অনুরোধ করেন। সেই দাবিকে মান্যতা দিয়ে বছরের প্রথম দিন সভা মুলতুবি রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে যে সময় নষ্ট হবে, তা পরের দিনগুলিতে অতিরিক্ত সময় চালু রেখে পূরণ করা হবে।