রাত ৯টা পর্যন্ত ভোট পড়ল ৭৮.৫৬ শতাংশ, করমছড়া কেন্দ্রের পুলিং বুথে পূনঃ নির্বাচন

Election.jpg1 Election.jpg5আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৮ ফেব্রুয়ারী ৷৷ বিক্ষিপ্ত কয়েকটি ঘটনা ছাড়া শান্তিপূর্ণভাবেই শেষ হল ত্রিপুরা বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ প্রক্রিয়া। বিকেল চারটে পর্যন্ত ৭৪ শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। তখনও বহু বুথের বাইরে ছিল লম্বা লাইন। ফলে ভোটদানের হার আরও বাড়তে পারে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন সূত্রের খবর, দিনের শেষে ৮০ শতাংশের বেশি ভোট পড়েছে। নির্বাচন কমিশন জানিয়েছেন, রাত ৯টা পর্যন্ত ভোট পড়েছে ৭৮.৫৬ শতাংশ। ৪৮-করমছড়া (এস টি) বিধানসভা কেন্দ্রের পুলিং বুথে পূনঃ নির্বাচন হবে বলে জানান, নির্বাচন কমিশন। সকালের দিকে বেশ কয়েকটি বুথে ইলেক্টনিক ভোটিং মেশিন (EVM) খারাপ হয়ে পড়ায় দীর্ঘ লাইনে প্রতিক্ষায় দাঁড়িয়ে ক্ষোভ প্রকাশ করেন ভোটারা।
এবছর ত্রিপুরায় বিধানসভা আসন ৬০টির মধ্যে ভোট হচ্ছে ৫৯টিতে। চরিলাম কেন্দ্রের সিপিএম প্রার্থীর মৃত্যুর জেরে ওই কেন্দ্রে ভোট হবে ১২ মার্চ। ৫৯টি কেন্দ্রে মোট প্রার্থীসংখ্যা ৩০৭। ৩,২১৪টি ভোট কেন্দ্রের মধ্যে ভোট হচ্ছে ৩,১৭৪টি কেন্দ্রে। রাজ্যের প্রতিটি ভোট কেন্দ্রের ২০০ মিটার এলাকার মধ্যে ১৪৪ ধারা জারি রয়েছে। ভোটাররা ২৯২ জন প্রার্থীর ভাগ্য আগামী পাঁচ বছরের জন্য ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) বন্দি করছেন। ৫৬টি আসনে প্রার্থী দিয়েছে সি পি আই (এম)। তাদের জোটসঙ্গী ফরওয়ার্ড ব্লক, সি পি আই এবং আর এস পি একটি করে আসনে প্রার্থী দিয়েছে। উল্টোদিকে বিজেপি লড়ছে ৫১টি আসনে। জোটসঙ্গী ইন্ডিজেনাস পিপলস ফ্রন্ট অফ ত্রিপুরা বা আই পি এফ টি লড়ছে বাকি ৯টি আসনে। কংগ্রেস লড়ছে ৫৮টি আসনে। সরকার গড়তে লাগবে ৩১টি আসন। ভোটের ফল বার হবে ৩ মার্চ।
উল্লেখ্য, ২০১৩-র বিধানসভা নির্বাচনে ভোট পড়েছিল ৯৩.৬ শতাংশ। ২০১৩-র বিধানসভা নির্বাচনে বামফ্রন্ট ৪৯ ও কংগ্রেস ১০টি আসন পেয়েছিল। ১টি আসন পান নির্দল প্রার্থী।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*