আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৪ মার্চ ৷৷ ত্রিপুরা বিধানসভা নির্বাচনের ফলাফলে বিজেপি’র ঐতিহাসিক জয়ের পর থেকেই গোটা রাজ্যে শুরু হয়ে গেছে বিজয় উল্লাস। যদিও গননার শুরু থেকেই শুরু হয়ে যায় বিজয় উৎসব। রবিবার সকাল থেকেই গোটা রাজ্যে বিজেপি বিজয়ী প্রার্থীদের নিয়ে নিজ নিজ বিধানসভা কেন্দ্রে গেরুয়া আবিরে মেতে উঠে উল্লাস করতে দেখা গেছে হাজার হাজার বিজেপি কর্মী সমর্থকদের। নারী-পুরুষ, যুবা, আবাল বৃদ্ধ বনিতার সাথে সামিল হয়েছেন আধারন পথচারীও। আবেগে ভাসতে দেখা যায় অনেককেই। কারু কারু চোখ দিয়ে বেড়িয়ে আসে আনন্দাশ্রু। এদিন রাত পর্যন্ত চলে এই বিজয় উৎসব।গেরুয়া আবিরে মেতে উঠেছে গোটা ত্রিপুরা, চলছে বিজয় উল্লাস
আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৪ মার্চ ৷৷ ত্রিপুরা বিধানসভা নির্বাচনের ফলাফলে বিজেপি’র ঐতিহাসিক জয়ের পর থেকেই গোটা রাজ্যে শুরু হয়ে গেছে বিজয় উল্লাস। যদিও গননার শুরু থেকেই শুরু হয়ে যায় বিজয় উৎসব। রবিবার সকাল থেকেই গোটা রাজ্যে বিজেপি বিজয়ী প্রার্থীদের নিয়ে নিজ নিজ বিধানসভা কেন্দ্রে গেরুয়া আবিরে মেতে উঠে উল্লাস করতে দেখা গেছে হাজার হাজার বিজেপি কর্মী সমর্থকদের। নারী-পুরুষ, যুবা, আবাল বৃদ্ধ বনিতার সাথে সামিল হয়েছেন আধারন পথচারীও। আবেগে ভাসতে দেখা যায় অনেককেই। কারু কারু চোখ দিয়ে বেড়িয়ে আসে আনন্দাশ্রু। এদিন রাত পর্যন্ত চলে এই বিজয় উৎসব।