খেজুর বাগান এলাকা থেকে চোর গ্রেফতার, উদ্ধার স্বর্ণের চেইন ও রুপোর নূপুর

আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৬ আগস্ট || রাজধানীর খেজুর বাগান এলাকা থেকে এক চুরির ঘটনায় অভিযুক্ত এক ব্যক্তিকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে এনসিসি থানার পুলিশ। অভিযুক্তের কাছ থেকে একটি স্বর্ণের চেইন এবং এক জোড়া রুপোর নূপুর উদ্ধার করা হয়েছে।
এনসিসি থানার ওসি পরিতোষ দাস জানান, গোপন সূত্রের ভিত্তিতে অভিযান চালিয়ে খেজুর বাগান এলাকা থেকে অভিযুক্তকে আটক করা হয়। পরে তার কাছ থেকে চুরি যাওয়া একটি স্বর্ণের চেইন ও রুপোর নূপুর উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, অভিযুক্তকে বৃহস্পতিবার আদালতে তোলা হবে। ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না এবং উদ্ধার হওয়া সামগ্রী অন্য কোনো চুরির ঘটনার সঙ্গে সম্পর্কিত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত অব্যাহত রয়েছে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*