আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৬ মার্চ ৷৷ দ্বাদশ ত্রিপুরা বিধানসভার সদস্য হিসেবে শপথ গ্রহণ করলেন উপ-মূখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মা। তাঁকে শপথ বাক্য পাঠ করান প্রোটেম স্পীকার রতন চক্রবর্তী। বিধানসভার অধ্যক্ষের কক্ষে আয়োজিত এই শপথ গ্রহণ অনুষ্ঠানে রাজ্য মন্ত্রীসভার সদস্য রতন লাল নাথ, রাজ্য পুলিশের মহানির্দেশক এ কে শুক্লা প্রমুখ উপস্থিত ছিলেন।উল্লেখ্য, রেকর্ড সংখ্যক ভোটে চড়িলাম কেন্দ্র থেকে বিজয়ী হয়েছেন যীষ্ণু দেববর্মা। তার জয়ের ব্যবধান ছিল ২৫,৫৫০। রাজ্যের বিধানসভা নির্বাচনের ইতিহাসে আজ পর্যন্ত এত বড় ব্যবধানে জয়ী হওয়ার রেকর্ড কেউ করতে পারেনি।
