আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৭ মার্চ ৷৷ রাজ্যে আদালতগুলির সার্বিক কাজকর্ম খতিয়ে দেখতে মাঠে নামলেন ত্রিপুরা হাইকোর্টের প্রধান বিচারপতি। শনিবার এই মর্মে সরেজমিনে ময়দানে নামলেন ত্রিপুরা হাইকোর্টের সদ্য দায়িত্ব নেওয়া প্রধান বিচারপতি অজয় রাস্তোগী। এদিন তিনি ঊনকোটি এবং উত্তর জেলার ধর্মনগরের জেলা দায়রা আদালত পরিদর্শন করেন। সেই সাথে খোঁজখবর নেন আদালতগুলিতে থাকা বকেয়া মামলার বিষয় নিয়েও। দ্রুতই বকেয়া মামলাগুলির নিষ্পত্তিকরণে বিচারকদের উদ্দেশ্যে পরামর্শ দেন তিনি। আর ঊনকোটির প্রত্নতাত্বিক নিদর্শন পরিদর্শন করে বেশ উচ্ছ্বাস প্রকাশ করেন তিনি।আদালতগুলির কাজকর্ম খতিয়ে দেখতে মাঠে নামলেন হাইকোর্টের প্রধান বিচারপতি
আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৭ মার্চ ৷৷ রাজ্যে আদালতগুলির সার্বিক কাজকর্ম খতিয়ে দেখতে মাঠে নামলেন ত্রিপুরা হাইকোর্টের প্রধান বিচারপতি। শনিবার এই মর্মে সরেজমিনে ময়দানে নামলেন ত্রিপুরা হাইকোর্টের সদ্য দায়িত্ব নেওয়া প্রধান বিচারপতি অজয় রাস্তোগী। এদিন তিনি ঊনকোটি এবং উত্তর জেলার ধর্মনগরের জেলা দায়রা আদালত পরিদর্শন করেন। সেই সাথে খোঁজখবর নেন আদালতগুলিতে থাকা বকেয়া মামলার বিষয় নিয়েও। দ্রুতই বকেয়া মামলাগুলির নিষ্পত্তিকরণে বিচারকদের উদ্দেশ্যে পরামর্শ দেন তিনি। আর ঊনকোটির প্রত্নতাত্বিক নিদর্শন পরিদর্শন করে বেশ উচ্ছ্বাস প্রকাশ করেন তিনি।