আপডেট প্রতিনিধি, আগরতলা, ৩০ মার্চ ৷৷ আগামী ১০০ দিনের মধ্যে রাজ্যের দরিদ্রসীমার নিচে বসবাসকারী এক লক্ষ পরিবারের প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার গ্যাস পৌঁছে দেওয়া হবে। এজন্য ঐ পরিবারকে কোনো পয়সা দিতে হবে না। সম্পূর্ণ বিনামূল্যে তাঁদের গ্যাস সংযোগ পৌঁছে দেওয়া হবে। ত্রিপুরায় প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা সম্পর্কে আয়োজিত এক সচেতনতা শিবিরে একথা বলেন রাজ্যের মূখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। শুক্রবার বিকেলে রবীন্দ্র শতবার্ষিকী ভবনে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা সম্পর্কে সচেতনতা বৃদ্ধির জন্য মোবাইল ভ্যান কেম্পেনের সূচনা করেন মূখ্যমন্ত্রী। মূখ্যমন্ত্রী বলেন, আগামী দিনে ১২০টি ভ্যান রাজ্যের বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে এই প্রকল্পটি সম্পর্কে মানুষকে সচেতন করবে। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাজস্ব মন্ত্রী নরেন্দ্র চন্দ্র দেববর্মা, খাদ্য ও জনসংভরণ দপ্তরের মন্ত্রী মনোজ কান্তি দেব, বিধায়ক ডাঃ দিলিপ কুমার দাস, আই ও সি এন-র চীফ জেনারেল ম্যানেজার উত্তীয় ভট্টাচার্য।আগামী ১০০ দিনের মধ্যে রাজ্যে ১ লক্ষ গ্যাস সংযোগ পৌঁছে দেওয়া হবে – বললেন মূখ্যমন্ত্রী
আপডেট প্রতিনিধি, আগরতলা, ৩০ মার্চ ৷৷ আগামী ১০০ দিনের মধ্যে রাজ্যের দরিদ্রসীমার নিচে বসবাসকারী এক লক্ষ পরিবারের প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার গ্যাস পৌঁছে দেওয়া হবে। এজন্য ঐ পরিবারকে কোনো পয়সা দিতে হবে না। সম্পূর্ণ বিনামূল্যে তাঁদের গ্যাস সংযোগ পৌঁছে দেওয়া হবে। ত্রিপুরায় প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা সম্পর্কে আয়োজিত এক সচেতনতা শিবিরে একথা বলেন রাজ্যের মূখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। শুক্রবার বিকেলে রবীন্দ্র শতবার্ষিকী ভবনে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা সম্পর্কে সচেতনতা বৃদ্ধির জন্য মোবাইল ভ্যান কেম্পেনের সূচনা করেন মূখ্যমন্ত্রী। মূখ্যমন্ত্রী বলেন, আগামী দিনে ১২০টি ভ্যান রাজ্যের বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে এই প্রকল্পটি সম্পর্কে মানুষকে সচেতন করবে। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাজস্ব মন্ত্রী নরেন্দ্র চন্দ্র দেববর্মা, খাদ্য ও জনসংভরণ দপ্তরের মন্ত্রী মনোজ কান্তি দেব, বিধায়ক ডাঃ দিলিপ কুমার দাস, আই ও সি এন-র চীফ জেনারেল ম্যানেজার উত্তীয় ভট্টাচার্য।