আপডেট প্রতিনিধি, আগরতলা, ০১ এপ্রিল ৷৷ গোটা রাজ্যের মানুষ বিশেষ করে যাদের সাহিত্য, সংস্কৃতির সঙ্গে নাড়ীর টান তারা দিন গুনতে শুরু করেছেন বহু আগের থেকেই। আজ্ঞে হ্যাঁ বিদগ্ধ পাঠক বলছি আগরতলা বইমেলার কথা। যুগের সঙ্গে যুগলবন্ধিতে আগরতলা বইমেলার সাবেকিয়ানায় পরিবর্তনের ছোঁয়া লেগেছে কয়েকবছর আগেই। রাত পেরিয়েই শুভযাত্রা ৩৬তম আগরতলা বইমেলার। রাজধানীর আগরতলা শিশু উদ্যান প্রাঙ্গনে শ্রমিকদের ব্যস্ততার ছবিতেই আন্দাজ করা যাচ্ছে আগরতলা বইমেলা দরজায় কড়া নাড়ছে। আগামী ১৩ই এপ্রিল পর্যন্ত চলবে ৩৬তম আগরতলা বইমেলা।আগরতলা বইমেলা – শেষ লগ্নে শ্রমিকদের ব্যস্ততার ছবি
আপডেট প্রতিনিধি, আগরতলা, ০১ এপ্রিল ৷৷ গোটা রাজ্যের মানুষ বিশেষ করে যাদের সাহিত্য, সংস্কৃতির সঙ্গে নাড়ীর টান তারা দিন গুনতে শুরু করেছেন বহু আগের থেকেই। আজ্ঞে হ্যাঁ বিদগ্ধ পাঠক বলছি আগরতলা বইমেলার কথা। যুগের সঙ্গে যুগলবন্ধিতে আগরতলা বইমেলার সাবেকিয়ানায় পরিবর্তনের ছোঁয়া লেগেছে কয়েকবছর আগেই। রাত পেরিয়েই শুভযাত্রা ৩৬তম আগরতলা বইমেলার। রাজধানীর আগরতলা শিশু উদ্যান প্রাঙ্গনে শ্রমিকদের ব্যস্ততার ছবিতেই আন্দাজ করা যাচ্ছে আগরতলা বইমেলা দরজায় কড়া নাড়ছে। আগামী ১৩ই এপ্রিল পর্যন্ত চলবে ৩৬তম আগরতলা বইমেলা।