শান্তিরবাজার প্রেস ক্লাবের নতুন কমিটি গঠিত

sbবিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ০১ এপ্রিল ৷৷ শান্তির বাজার মহকুমায় কর্মরত সাংবাদিকদের উপস্থিতির মধ্যদিয়ে শান্তির বাজার প্রেস ক্লাবের নতুন কমিটি গঠন করা হয়। রবিবার সাকলে শান্তির বাজার মহকুমায় কর্মরত সাংবাদিক দের নিয়ে শান্তির বাজার পূর্ত দপ্তরের ডাকবাংলোয় এক সাধারন সভার মধ্যদিয়ে সকল সাংবাদিকদের মধ্যে মতবিনিময় করে ও সর্বসন্মতিক্রমে নতুন কমিটি গঠন করা হয়। এই সভায় ১২ জন সাংবাদিক উপস্থিত ছিল। নবগঠিত প্রেসক্লাব কমিটির সভাপতি হিসাবে নিযুক্ত হলেন সজল কান্তি বৈদ্য, সহ সভাপতি বিক্রম দেবনাথ, সম্পাদক অর্নব চক্রবর্তী, সহ সম্পাদক রাজেষ দাস, কোষাধ্যক্ষ কেশব দেবনাথ, অফিস সম্পাদক বিশ্বেশ্বর মজুমদার ও উপদেষ্টা হিসাবে নিযুক্ত করা হয় প্রদীপ কুমার সাহাকে। ১২জনকে নিয়ে গঠিত শান্তির বাজার প্রেসক্লাব কমিটি আগামী দিনে নানা সামাজিক কর্মসূচী পালনের সিদ্ধান্ত গ্রহন করেন।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*