বইমেলার থিম ‘রাজ্যের বৈচিত্রময় সংস্কৃতি’ – বললেন উপ-মূখ্যমন্ত্রী

Dy cmআপডেট প্রতিনিধি, আগরতলা, ০১ এপ্রিল ৷৷ বইমেলার প্রস্তুতি প্রায় চূড়ান্ত। সোমবার থেকে শুরু হচ্ছে ৩৬তম আগরতলা বইমেলা। চলবে আগামী ১৩ এপ্রিল পর্যন্ত। রবিবার আগরতলা প্রেস ক্লাবে আয়োজিত এক সাংবাদিক সন্মেলনে রাজ্যের উপ মূখ্যমন্ত্রী তথা বইমেলা কমিটির চেয়ারম্যান যীষ্ণু দেববর্মা এবারের বইমেলার যাবতীয় প্রস্তুতির কথা উল্লেখ করেন। তিনি বলেন, সোমবার বিকেল ৫টায় ৩৬তম আগরতলা বইমেলার উদ্বোধন করবেন রাজ্যের রাজ্যপাল তথাগত রায়। উপস্থিত থাকবেন রাজ্যের মূখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব, উপ মূখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মা, শিক্ষামন্ত্রী রতনলাল নাথ, আগরতলা পুর নিগমের মেয়র ডঃ প্রফুল্লজিৎ সিনহা, পশ্চিমবঙ্গের বিশিষ্ট লেখিকা তিলোত্তমা মজুমদার প্রমুখ। বইমেলা কমিটির চেয়ারম্যান তথা উপ মূখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মা বলেন, এবারের বইমেলার থিম হচ্ছে ‘রাজ্যের বৈচিত্রময় সংস্কৃতি’। তিনি বলেন, এবারের বইমেলায় মোট ১২৪টি স্টল থাকবে। এদের মধ্যে ত্রিপুরা থেকে ৭৬টি, কলকাতা থেকে ৩৯টি, নয়া দিল্লী থেকে ২টি, গুয়াহাটি থেকে ৫টি, মুম্বাই থেকে ১টি এবং বাংলাদেশ থেকে ১টি করে স্টল থাকছে। সাংবাদিক সন্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন তথ্য ও সংস্কৃতি দপ্তরের সচিব এম এল দে, অধিকর্তা বিষ্ণুপদ দাস প্রমুখ।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*