রাজ্যপাল ত্রিপুরার ৩৭ লক্ষ জনগনের অভিভাবক, নতুন রাজভবনের উদ্বোধনী অনুষ্ঠানে বললেন মুখ্যমন্ত্রী

RAJ Bhavanআপডেট প্রতিনিধি, আগরতলা, ১৮ এপ্রিল ৷৷ পুরনো রাজভবন ছেড়ে নতুন রাজভবনে উঠলেন রাজ্যপাল তথাগত রায়। অক্ষয় তৃতীয়ার দিন পূজো পাঠের মধ্যদিয়ে মহাকরণের কাছে নবনির্মিত রাজভবনে উঠলেন তিনি। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যপাল তথাগত রায়, মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব, উপ-মুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মা, রাজ্যের মূখ্য সচিব সঞ্জিব রঞ্জন সহ বিভিন্ন দপ্তরের আধিকারিকরা। উদ্বোধনী অনুষ্ঠানে রাজ্যপাল বলেছেন, তিনি ত্রিপুরায় আর দুই বছর আছেন। তার পরে চলে যাবেন। ত্রিপুরা ছাড়লেও রাজ্যবাসীর সুখ দুঃখের সাথী হয়ে থাকবেন চির জীবন। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব বলেছেন, রাজ্যপাল তথাগত রায় ত্রিপুরার ৩৭ লক্ষ জনগনের অভিভাবক। তাঁর পরামর্শ নিয়েই চলবে রাজ্যের নতুন সরকার। সরকারের কাজকর্মের প্রতি নজরদারী রাখার জন্যও তিনি রাজ্যপালের প্রতি অনুরোধ জানান।
উল্লেখ্য, মহাকরণের পাশে এক একর জমিতে নির্মীত হয়েছে বিশাল আকারের নতুন রাজভবন। প্রায় ৩০ কোটি টাকা ব্যয়ে নির্মিত এই রাজভবনে রাষ্ট্রপতি, উপ-রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর থাকার ব্যবস্থা রয়েছে। বর্তমান রাজভবনের নাম ছিল পুষ্পবন্ত প্রাসাদ। ১৯১৭ সালে মহারাজ বীরেন্দ্র কিশোর মাণিক্য এই প্রাসাদ নির্মাণ করেন। তিনি নিজেই প্রাসাদ ও বাগিচার নকসা তৈরী করেছিল। বিশ্বকবি রবীন্দ্র নাথ ঠাকুর ১৯২৬ সালে ত্রিপুরায় তার সপ্তম তথা শেষ সফরকালে এই প্রাসাদেই উঠেছিলেন। এই প্রাসাদে থেকেই তিনি বহু গান রচনা করেছিলেন। পরবর্তী কালে পুষ্পবন্ত প্রাসাদটি রাজভবনে রুপান্তরিত হয়। বাগিচার নাম হয় রবীন্দ্র কানন।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*