বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ২৫ মে ৷৷ শান্তির বাজার বিদ্যুৎ দপ্তরের খামখেয়ালীপনায় প্রান হারাতে হলো এক বিদ্যুৎ কর্মীর। ঘটনা শান্তির বাজার মহকুমার অন্তর্গত গোবিন বাড়ীর লেনন্দন পাড়ায়। শুক্রবার সন্ধ্যা ৭ টা ১০ মিনিট নাগাদ বিদ্যুৎ মেরামতের জন্য পরিতোষ পাল, রতন ধর ও ফিরোজ দেবর্বমা নামে তিন জন বিদ্যুৎ কর্মী যান। ঘটনা স্থলে বিদ্যুৎ মেরামতের জন্য রতন ধর বিদ্যুৎ অফিসে সাটডাউন এর জন্য ফোন করে জানান। জাম্পারিং লাগানোর জন্য সাটডাউন করতে বলায় অফিস থেকে রতন ধরকে সাটডাউন না করে বলা হয়েছে লাইন সাটডাউন করা হয়েছে। অফিসের আশ্বাস পেয়ে বিদ্যুৎ মেরামত করার জন্য পরিতোষ পাল (৪৫) বিদ্যুৎ এর খুটি ধরতেই বিদ্যুৎ এর ছোবলে পরিতোষ পাল ঘটনাস্থলেই প্রান হারায়। জানা যায়, মৃত পরিতোষ পালের বাড়ী শান্তিরবাজার মহকুমার অন্তর্গত নারাইফাং বি সি পাড়ায়। বিদ্যুৎ কর্মীর মৃত্যুর খবর পেয়ে শান্তির বাজার থানার কর্মরত পুলিশ ঘটনা স্থলে ছুটে গিয়ে মৃতদেহ উদ্ধার করে শান্তির বাজার জেলা হাসপাতালে পাঠায়। হাসপাতালে কর্মরত ডাক্তারবাবু পরিতোষ পালকে দেখে মৃত বলে ঘোষনা করেন। বর্তমানে মৃতদেহ মর্গে রাখা হয়েছে। শনিবার সকালে এই মৃতদেহ ময়না তদন্ত করে পরিবারের হাতে তুলে দেওয়া হবে জানা যায়। পরিতোষ পালের মৃত্যুর খবর পেয়ে উনার পরিবারের লোকজন কান্নার কোলে ভেঙ্গে পরেন। বিদ্যুৎ দপ্তরের এইহেন খামখেয়ালীর জন্য সমগ্র শান্তির বাজারের লোকজন ক্ষোভ প্রকাশ করছেন। উনার এই অকাল প্রয়ানে সমগ্র এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।দপ্তরের খামখেয়ালীপনায় বিদ্যুতের ছোবলে প্রান হারালো এক বিদ্যুৎ কর্মী
বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ২৫ মে ৷৷ শান্তির বাজার বিদ্যুৎ দপ্তরের খামখেয়ালীপনায় প্রান হারাতে হলো এক বিদ্যুৎ কর্মীর। ঘটনা শান্তির বাজার মহকুমার অন্তর্গত গোবিন বাড়ীর লেনন্দন পাড়ায়। শুক্রবার সন্ধ্যা ৭ টা ১০ মিনিট নাগাদ বিদ্যুৎ মেরামতের জন্য পরিতোষ পাল, রতন ধর ও ফিরোজ দেবর্বমা নামে তিন জন বিদ্যুৎ কর্মী যান। ঘটনা স্থলে বিদ্যুৎ মেরামতের জন্য রতন ধর বিদ্যুৎ অফিসে সাটডাউন এর জন্য ফোন করে জানান। জাম্পারিং লাগানোর জন্য সাটডাউন করতে বলায় অফিস থেকে রতন ধরকে সাটডাউন না করে বলা হয়েছে লাইন সাটডাউন করা হয়েছে। অফিসের আশ্বাস পেয়ে বিদ্যুৎ মেরামত করার জন্য পরিতোষ পাল (৪৫) বিদ্যুৎ এর খুটি ধরতেই বিদ্যুৎ এর ছোবলে পরিতোষ পাল ঘটনাস্থলেই প্রান হারায়। জানা যায়, মৃত পরিতোষ পালের বাড়ী শান্তিরবাজার মহকুমার অন্তর্গত নারাইফাং বি সি পাড়ায়। বিদ্যুৎ কর্মীর মৃত্যুর খবর পেয়ে শান্তির বাজার থানার কর্মরত পুলিশ ঘটনা স্থলে ছুটে গিয়ে মৃতদেহ উদ্ধার করে শান্তির বাজার জেলা হাসপাতালে পাঠায়। হাসপাতালে কর্মরত ডাক্তারবাবু পরিতোষ পালকে দেখে মৃত বলে ঘোষনা করেন। বর্তমানে মৃতদেহ মর্গে রাখা হয়েছে। শনিবার সকালে এই মৃতদেহ ময়না তদন্ত করে পরিবারের হাতে তুলে দেওয়া হবে জানা যায়। পরিতোষ পালের মৃত্যুর খবর পেয়ে উনার পরিবারের লোকজন কান্নার কোলে ভেঙ্গে পরেন। বিদ্যুৎ দপ্তরের এইহেন খামখেয়ালীর জন্য সমগ্র শান্তির বাজারের লোকজন ক্ষোভ প্রকাশ করছেন। উনার এই অকাল প্রয়ানে সমগ্র এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।