পার্টি অফিস ভাঙা বন্ধ সহ ৫ দফা দাবীতে বামফ্রন্টের গণঅবস্থান

sunilআপডেট প্রতিনিধি, আগরতলা, ২৫ মে ৷৷ পাঁচ দফা দাবীর ভিত্তিতে গণঅবস্থান কর্মসূচি পালন করলো বামফ্রন্ট রাজ্য কমিটি। শুক্রবার সকালে রাজধানীর আর এম এস চৌমুহনীতে উপস্থিত ছিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্তমান বিরোধীদলনেতা মানিক সরকার, সি পি আই (এম) রাজ্য সম্পাদক বিজন ধর, সম্পাদকমণ্ডলির সদস্য গৌতম দাস, সাংসদ ঝরণা দাস বৈদ্য, পশ্চিম ত্রিপুরা জেলা কমিটির সম্পাদক পবিত্র কর প্রমুখ। বামফ্রন্ট রাজ্য কমিটির এদিনের গণঅবস্থান কর্মসূচির পাঁচ দফা দাবীগুলোর মধ্যে উল্লেখ্যযোগ্য দাবীগুলো হল বিরোধী দলের অফিস ভাঙা বন্ধ ও তার ক্ষতিপূরণ দেওয়া, রাজ্যে আইনের শাসন প্রতিষ্ঠা করা, রাজ্যে নির্বাচনোত্তর ফ্যাসিস্টসুলভ সন্ত্রাস বন্ধ করা, গ্রামীণ ও পাহাড়ি এলাকাগুলোতে কাজ, খাদ্যের অভাব দূরীকরণে ব্যবস্থা নেওয়া, সম্প্রতিককালের বন্যা ও ঝড়ে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ-পুনর্বাসনের ব্যবস্থা করা।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*