রাজ্য সফরে রাষ্ট্রপতি, বিমানবন্দরে দেওয়া হল গার্ড অফ অনার

airport airport.jpg1আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৭ জুন ৷৷ প্রথমবারের মতো দু’দিনের রাজ্য সফরে এলেন দেশের ১৪তম রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। বৃহষ্পতিবার সকালে বায়ুসেনার বিশেষ বিমানে রাজ্যে আসেন তিনি। আগরতলা বিমানবন্দরে তাঁকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন রাজ্যের রাজ্যপাল তথাগত রায়, মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব, উপ-মুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মা, কৃষিমন্ত্রী প্রনজিৎ সিংহ রায়, সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা মন্ত্রী সান্তনা চাকমা, রাজ্য পুলিশের ডি জি পি সহ প্রশাসনের উচ্চ আধিকারিকরা। আগরতলা বিমানবন্দরে রাষ্ট্রপতিকে গার্ড অফ অনার দেয় আসাম রাইফেলের জওয়ানরা। তারপর সেখান থেকে হেলিকপ্টারে উদয়পুরের উদ্দেশ্যে রওনা দেন রাষ্ট্রপতি। এদিন উদয়পুরস্থিত রাজর্ষি টাউন হলে মাতাবাড়ি থেকে সাব্রম পর্যন্ত জাতীয় সড়কের আনুষ্ঠানিক সূচনা করেন তিনি। বিকালে রাজধানীর রবীন্দ্র শতবার্ষিকী ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে রাজ্য সরকারের পক্ষ থেকে রাষ্ট্রপতিকে নাগরিক সংবর্ধনা দেওয়া হয়। এই অনুষ্ঠানেই এিপুরার কুইন আনারসকে স্টেট ফ্রুট হিসাবে ঘোষনা দেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*