মাতাবাড়ি-সাব্রুম পর্যন্ত চার লেনের জাতীয় সড়কের উদ্বোধন করলেন রাষ্ট্রপতি

4 lane roadআপডেট প্রতিনিধি, আগরতলা, ০৭ জুন ৷৷ রাজ্যের গোমতী জেলার উদয়পুরস্থিত মাতাবাড়ি থেকে দক্ষিণ জেলার সাব্রুম পর্যন্ত আট নম্বর চার লেনের জাতীয় সড়কের উদ্বোধন করেন দেশের ১৪তম রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। বৃহস্পতিবার দুপুরে উদয়পুরস্থিত রাজর্ষী টাউন হলে আয়োজিত এক অনুষ্ঠানে ফলক উন্মোচনের মধ্য দিয়ে নতুন প্রসস্ত এ জাতীয় সড়কের উদ্বোধন করেন রাষ্ট্রপতি। এদিন অনুষ্ঠানে চার লেনের জাতীয় সড়কের উদ্বোধন করে রাষ্ট্রপতি বলেন, সারা ভারতের যোগাযোগ ব্যবস্থাকে আরো সাবলিল করার জন্য ভারতব্যাপী নতুন রাস্তা নির্মাণের প্রকল্প হাতে নেওয়া হয়েছে। এ প্রকল্পের অধীনে ত্রিপুরা রাজ্যে ৫০০ কিলোমিটার নতুন রাস্তা সম্প্রসারণ করা হবে। এজন্য ব্যয় ধরা হয়েছে ৬ হাজার কোটি টাকা। তিনি বলেন, ‘ত্রিপুরা রাজ্যে পর্যটনের অপার সম্ভাবনা রয়েছে। তাই দেশি-বিদেশি পর্যটকদের রাজ্যে নিয়ে আসার জন্য নানা পরিকাঠামো গড়ে তোলা হচ্ছে।’
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দেশের প্রথম মহিলা সবিতা কোবিন্দ, রাজ্যের রাজ্যপাল তথাগত রায়, মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব, উপমুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মা, মৎস্যমন্ত্রী এন সি দেববর্মা, পরিবহনমন্ত্রী প্রাণজীৎ সিংহ রায় প্রমুখ।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*