ত্রিপুরেশ্বরী মন্দিরের ওয়েবসাইট ও উন্নয়ন প্রকল্পের শিলান্যাস করলেন রাষ্ট্রপতি

tsmআপডেট প্রতিনিধি, আগরতলা, ০৭ জুন ৷৷ ত্রিপুরা রাজ্যের অন্যতম পীঠস্থান ত্রিপুরাসুন্দরি মন্দির পরিদর্শনে গেলেন দেশের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। সেখানে মাতাবাড়ি চত্বর উন্নয়ন প্রকল্পের শিলান্যাস করেন তিনি। সেখানে তিনি মাতা ত্রিপুরেশ্বরী মন্দিরের একটি ওয়েব সাইটের উদ্বোধন করেন। এই ওয়েব সাইটটি হল www.matabaritemple.in । এই ওয়েব সাইটের মাধ্যমে দেশ ও বিদেশের যেকোন স্থান থেকে মাতা ত্রিপুরেশ্বরী মন্দিরের ইতিহাস ও পূজা নির্ঘণ্ট সম্পর্কে যাবতীয় তথ্য জানা যাবে। মাতাবাড়িতে রাষ্ট্রপতির সঙ্গে ছিলেন দেশের প্রথম মহিলা সবিতা কোবিন্দ, রাজ্যপাল তথাগত রায়, মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব, পরিবহনমন্ত্রী প্রাণজীৎ সিংহ রায়, মৎস্যমন্ত্রী এন সি দেববর্মা সহ বিশিষ্ট জনেরা। এদিন সেখানে রাষ্ট্রপতি এবং রাষ্ট্রপতির পত্নী মাতা ত্রিপুরেশ্বরী মন্দিরের পূজোও দেন।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*