‘কুইন’ আনারসকে ‘স্টেট ফ্রুটস অফ ত্রিপুরা’ হিসেবে ঘোষণা দিল রাষ্ট্রপতি

queenআপডেট প্রতিনিধি, আগরতলা, ০৭ জুন ৷৷ রাজ্যের ‘কুইন’ প্রজাতির আনারসকে ‘স্টেট ফ্রুটস অফ ত্রিপুরা’ হিসেবে ঘোষণা করলেন দেশের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর রবীন্দ্র শতবার্ষিকী ভবনে রাজ্য সরকারের উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে রাজ্যের ‘কুইন’ প্রজাতির আনারসকে ‘স্টেট ফ্রুটস’ হিসেবে ঘোষণা করল রাষ্ট্রপতি। উক্ত অনুষ্ঠানের শুরুতে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দকে নাগরিক সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দেশের প্রথম মহিলা সবিতা কোবিন্দ, রাজ্যের রাজ্যপাল তথাগত রায়, মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব, উপমুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মা, মৎস্যমন্ত্রী এন সি দেববর্মা, পরিবহনমন্ত্রী প্রাণজীৎ সিংহ রায়, রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিরোধী দলনেতা মানিক সরকার প্রমুখ। তাছারাও অনুষ্ঠানে মন্ত্রীসভার অন্যান্য মন্ত্রীগণ, বিধায়কগণ, বিভিন্ন স্কুল ও কলেজের ছাত্র-ছাত্রীগণ উপস্থিত ছিলেন।
পাশাপাশি এদিন রাজভবনে ক্রীড়া ক্ষেত্রে ত্রিপুরা নাম উজ্জ্বলকারী ক্রীড়াবিদদের সাথে দেখা করেন রাষ্ট্রপতি। বৃহস্পতিবার রাজ ভবনে রাত্রি যাপন করে ৮ জুন (শুক্রবার) সকালে দিল্লী ফিরে যাবেন তিনি।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*