আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৪ জুন ৷৷ আগামী ১৯ জুন, ২০১৮ থেকে শুরু হচ্ছে ত্রিপুরা বিধানসভার দ্বিতীয় অধিবেশন। এই অধিবেশন চলবে ২৮ জুন পর্যন্ত। অধিবেশনের প্রথম দিন বিধানসভায় ২০১৮-১৯ অর্থবছরের ত্রিপুরা রাজ্যের বাজেট পেশ করবেন রাজ্যের অর্থমন্ত্রী তথা উপ-মূখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মা। আগামী ২১, ২২ ও ২৫ জুন বাজেটের উপর আলোচনা হবে এবং ২৬ ও ২৭ জুন পাশ হবে বাজেট। একই সাথে এবারের অধিবেশনে দুটি বিলও উত্থাপন ও পাশ করা হবে। বৃহস্পতিবার দুপুরে বিধানসভা ভবনের কনফারেন্স হলে বিজনেস অ্যাডভাসরি কমিটির (বিএসি) বৈঠকে এ সিদ্ধান্ত হয়। বৈঠক শেষে বিধানসভার স্পিকার রেবতী মোহন দাস সংবাদ মাধ্যমকে এ তথ্য জানান। এসময় স্পিকার ছাড়াও ট্রেজারি বেঞ্চ এবং অপজিশন বেঞ্চের সদস্যা উপস্থিত ছিলেন।১৯ জুন থেকে শুরু হচ্ছে ত্রিপুরা বিধানসভার বাজেট অধিবেশন
আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৪ জুন ৷৷ আগামী ১৯ জুন, ২০১৮ থেকে শুরু হচ্ছে ত্রিপুরা বিধানসভার দ্বিতীয় অধিবেশন। এই অধিবেশন চলবে ২৮ জুন পর্যন্ত। অধিবেশনের প্রথম দিন বিধানসভায় ২০১৮-১৯ অর্থবছরের ত্রিপুরা রাজ্যের বাজেট পেশ করবেন রাজ্যের অর্থমন্ত্রী তথা উপ-মূখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মা। আগামী ২১, ২২ ও ২৫ জুন বাজেটের উপর আলোচনা হবে এবং ২৬ ও ২৭ জুন পাশ হবে বাজেট। একই সাথে এবারের অধিবেশনে দুটি বিলও উত্থাপন ও পাশ করা হবে। বৃহস্পতিবার দুপুরে বিধানসভা ভবনের কনফারেন্স হলে বিজনেস অ্যাডভাসরি কমিটির (বিএসি) বৈঠকে এ সিদ্ধান্ত হয়। বৈঠক শেষে বিধানসভার স্পিকার রেবতী মোহন দাস সংবাদ মাধ্যমকে এ তথ্য জানান। এসময় স্পিকার ছাড়াও ট্রেজারি বেঞ্চ এবং অপজিশন বেঞ্চের সদস্যা উপস্থিত ছিলেন।