আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৩ জুন ৷৷ ত্রিপুরা বিধানসভায় বিনা প্রতিদ্বন্দীতায় ডেপুটি স্পীকার হিসেবে নির্বাচিত হলেন বিধায়ক বিশ্ববন্ধু সেন। বিরোধী শিবির থেকে ডেপুটি স্পীকার পদে কোন প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্দীতায় ডেপুটি স্পীকার নির্বাচিত হন বিশ্ববন্ধু সেন। বৃহস্পতিবার বিধানসভার অধিবেশনে বিশ্ববন্ধু সেনকে উপাধ্যক্ষ পদে নির্বাচিত করা হয়। শুক্রবার বিধানসভা অধিবেশনের দ্বিতীয়ার্ধে ডেপুটি স্পীকার বিশ্ববন্ধু সেন দায়িত্ব পালন করেন। প্রথম দিনই দায়িত্ব পালনে বলিষ্ঠ পদক্ষেপের ভূমিকা নেন উপাধ্যক্ষ বিশ্ববন্ধু সেন। ডেপুটি স্পীকার পদে দায়িত্ব নেবার পর তাঁকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব ও বিরোধী দলনেতা তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার।বিনা প্রতিদ্বন্দীতায় উপাধ্যক্ষ পদে নির্বাচিত হলেন বিশ্ববন্ধু
আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৩ জুন ৷৷ ত্রিপুরা বিধানসভায় বিনা প্রতিদ্বন্দীতায় ডেপুটি স্পীকার হিসেবে নির্বাচিত হলেন বিধায়ক বিশ্ববন্ধু সেন। বিরোধী শিবির থেকে ডেপুটি স্পীকার পদে কোন প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্দীতায় ডেপুটি স্পীকার নির্বাচিত হন বিশ্ববন্ধু সেন। বৃহস্পতিবার বিধানসভার অধিবেশনে বিশ্ববন্ধু সেনকে উপাধ্যক্ষ পদে নির্বাচিত করা হয়। শুক্রবার বিধানসভা অধিবেশনের দ্বিতীয়ার্ধে ডেপুটি স্পীকার বিশ্ববন্ধু সেন দায়িত্ব পালন করেন। প্রথম দিনই দায়িত্ব পালনে বলিষ্ঠ পদক্ষেপের ভূমিকা নেন উপাধ্যক্ষ বিশ্ববন্ধু সেন। ডেপুটি স্পীকার পদে দায়িত্ব নেবার পর তাঁকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব ও বিরোধী দলনেতা তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার।