মগ সম্প্রদায়ের কৃতিদের সংবর্ধনা প্রদান

mogবিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ২৪ জুন ৷৷ মগ সোসিয় কালচার‍্যাল অরগাইনেশজন এর উদ্দ্যোগে মগ সম্প্রদায়ের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক উক্তিন্ন ছাত্র ছাত্রীদের হাতে পুরুষ্কার তুলে দেওয়া হয়। রবিবার দুপুরে শান্তির বাজার মহকুমার অন্তর্গত মনপাথর মার্কেট স্টলে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে মনপাথর এলাকার মাধ্যমিক উক্তিন্ন ১২ জন ছাত্র ছাত্রীদের মানপত্র তুলে দেওয়া হয়। যার মধ্যে ৮ জন ছাত্র ও ৪ জন ছাত্রী। অপরদিকে উচ্চমাধ্যমিকে উক্তিন্ন ১৮ জন ছাত্র ছাত্রীদের পুরুষ্কার তুলে দেওয়া হয়। যারমধ্যে ৪ জন ছাত্র ও ১৪ জন ছাত্রী। এম এস সি ও এর উদ্দ্যোগে ২০০২ সাল থেকে এই সম্ভর্ধনা অনুষ্ঠান শুরু হয়। এদিন ১৭ তম সম্ভর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান সম্পর্কে সম্পূর্ন তথ্য তুলে ধরেন মগ সোসিয় কালচার‍্যাল অরগাইনেজন এর বিরচন্দ্রমনু রিজোনাল কমিটির কেশিয়ার মম্ভু মগ। মম্ভু মগ জানান, বীরচন্দ্র মনু এলাকায় ৭ টি পাড়া নিয়ে তাদের রিজোনাল কমিটি গঠিত হয়েছে। বিগত দিনে ৬টি পাড়ার ছাত্র ছাত্রীদের অভ্যর্থনা জানানো হয়েছে। এবারকার অনুষ্ঠানে ৭ টি গ্রামের ছাত্র ছাত্রীদের হাতে মানপত্র ও শিক্ষার কিছু সামগ্রী তুলে দেওয়া হয়। মগ সোসিয় কালচার‍্যাল অরগাইনেশন বিগত দিনে বিভিন্ন সামিজিক উন্নয়নমূলক কাজে হাত বারিয়ে দিয়েছেন ও আগামী দিনেও এই ধরনের উন্নয়ন মূলক কাজ করবেন বলে আশাব্যাক্ত করেন। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মগ সোসিয় কালচার‍্যাল অরগাইনেজেশন এর রাজ্য প্রেসিডেন্ট সুজলা মগ, সোশাল ওয়েলফেয়ার মগ স্টুডেন্ট জি এস অনু মগ, এম এস সি ও এর বাইখোড়া জুন কমিটির সেক্রেটারী থৈইসা মগ, মম্ভু মগ ও অন্যান্য সদস্যবৃন্দ।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*