আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৪ জুন ৷৷ রাজধানীতে বৃদ্ধ দম্পতির মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য দেখা দেয়। ঘটনা পূর্ব আগরতলা থানার অন্তর্গত শিবনগর এলাকায়। জানা যায়, অই এলাকার সুনির্মল চন্দ্র দাসের বাড়িতে ভাড়া থাকতেন চানু সাহা (৬৭) এবং তার স্ত্রী মহামায়া সাহা (৫৬)। শনিবার দীর্ঘক্ষণ পেরিয়ে গেলেও ওই দম্পতি ঘুম থেকে উঠছেন না দেখে বাড়ির মালিকের মনে সন্দেহ হওয়ায় দরজা ভেঙে ঘরে ঢুকে দেখেন মৃত অবস্থায় বিছানার মধ্যে পড়ে আছেন দু’জন। খবর পেয়ে পূর্ব আগরতলা থানা পুলিশ, সদর মহকুমা পুলিশ আধিকারিক (এস ডি পি ও) সুমন দাস, ওসি মমতাজ বেগম সহ বিশাল পুলিশবাহিনী ঘটনা স্থলে ছুটে যান। সেইসঙ্গে ছুটে যায় ফরেনসিক টিম। এলাকাবাসী সূত্রে জানা যায়, কানু সাহা আগরতলা পুরনিগমের অবসরপ্রাপ্ত কর্মী। তাদের দুই ছেলে ও এক মেয়ে আছে। তবে সন্তানরা তাদের সঙ্গে থাকেন না। পুলিশ তদন্তে নেমেছে।বৃদ্ধ দম্পতির মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য
আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৪ জুন ৷৷ রাজধানীতে বৃদ্ধ দম্পতির মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য দেখা দেয়। ঘটনা পূর্ব আগরতলা থানার অন্তর্গত শিবনগর এলাকায়। জানা যায়, অই এলাকার সুনির্মল চন্দ্র দাসের বাড়িতে ভাড়া থাকতেন চানু সাহা (৬৭) এবং তার স্ত্রী মহামায়া সাহা (৫৬)। শনিবার দীর্ঘক্ষণ পেরিয়ে গেলেও ওই দম্পতি ঘুম থেকে উঠছেন না দেখে বাড়ির মালিকের মনে সন্দেহ হওয়ায় দরজা ভেঙে ঘরে ঢুকে দেখেন মৃত অবস্থায় বিছানার মধ্যে পড়ে আছেন দু’জন। খবর পেয়ে পূর্ব আগরতলা থানা পুলিশ, সদর মহকুমা পুলিশ আধিকারিক (এস ডি পি ও) সুমন দাস, ওসি মমতাজ বেগম সহ বিশাল পুলিশবাহিনী ঘটনা স্থলে ছুটে যান। সেইসঙ্গে ছুটে যায় ফরেনসিক টিম। এলাকাবাসী সূত্রে জানা যায়, কানু সাহা আগরতলা পুরনিগমের অবসরপ্রাপ্ত কর্মী। তাদের দুই ছেলে ও এক মেয়ে আছে। তবে সন্তানরা তাদের সঙ্গে থাকেন না। পুলিশ তদন্তে নেমেছে।