আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৪ জুন ৷৷ এক মেগা স্বাস্থ্য শিবিরে অংশ নিলেন মুখ্যমন্ত্রী। রবিবার ধর্মনগর কৃষ্ণপুর দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে অনুষ্ঠিত হল এই মেগা স্বাস্থ্য শিবির। শিবিরের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। শিবিরে উপস্থিত ছিলেন ত্রিপুরা বিধানসভার উপাধ্যক্ষ বিশ্ববন্ধু সেন, বিশিষ্ট সমাজসেবী টিঙ্কু রায় সহ অন্যান্যরা।পাশাপাশি এদিন ধর্মনগর মহকুমার কদমতলা ব্লকের মধ্যে চুড়াইবাড়িস্থিত মাতা বিশ্বেশ্বরী সেবা আশ্রমের ২১তম প্রতিষ্ঠা বার্ষিকী উৎসব উপলক্ষে আয়োজিত মেগা স্বাস্থ্য শিবিরের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। উক্ত অনুষ্ঠানে দুস্থ ছাত্রছাত্রীদের মধ্যে পাঠ্য পুস্তক ও স্কুল ব্যাগ বিতরণ করা হয়।
