প্রথম বিভাগে উত্তীর্ণ ছাত্রছাত্রীদের সংবর্ধনা প্রদান

madhyaগোপাল সিং, খোয়াই, ২৫ জুন ৷৷ ত্রিপুরা রাজ্য কর্মচারী সংঘ খোয়াই বিভাগীয় কমিটির উদ্যোগে রবিবার বিকেলে খোয়াই নতুন টাউন হলে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক প্রথম বিভাগে উত্তীর্ণ ছাত্রছাত্রীদের সংবর্ধনা প্রদান করা হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন বিধায়ক পিনাকী দাস চৌধুরী। এছাড়াও উপস্থিত ছিলেন বিধায়ক প্রশান্ত দেববর্মা, সমাজসেবী মনোজ দাস, ত্রিপুরা রাজ্য কর্মচারী সংঘ খোয়াই বিভাগীয় কমিটির সভাপতি বিশ্বজিৎ মোদক প্রমুখ। খোয়াই মহকুমায় মাধ্যমিকে ১৮৯ জন এবং উচ্চমাধ্যমিকে ১৬২ জন ছাত্রছাত্রী প্রথম বিভাগে উত্তীর্ণ হয়। তাদের হাতে স্মারক ও মানপত্র তুলে দেওয়া হয়।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*