গোপাল সিং, খোয়াই, ২৫ জুন ৷৷ খোয়াই মহকুমার তুলাশিখর কৃষি মহকুমার উদ্যোগে চাম্পাহাওরের সীতেশ স্মৃতি কমিউনিটি হলে এস এম এ এম সাব-মিশন এগ্রিক্যালচার মেকানাইজেশন এবং আই ডব্লিও এম পি প্রকল্প থেকে তুলাশিখর কৃষি মহকুমা এলাকার ৩৬ জন কৃষকে ভর্তুকি মূল্যে পাওয়ার টেইলার প্রদান করা হয়েছে। প্রতিটি পাওয়ার টেইলারে রাজ্য সরকার ৭৫ হাজার টাকা ভর্তুকি দিয়েছে। মোট ২৭ লক্ষ টাকা ব্যয়ে এই পাওয়ার টেইলারগুলি প্রদান করা হয়েছে। অনুষ্ঠানের উদ্বোধন করেন বনমন্ত্রী মেবার কুমার জমাতিয়া। এছাড়াও উপস্থিত ছিলেন খোয়াই জেলা কৃষি উপ-অধিকর্তা সংগ্রাম দাস, তুলাশিখর কৃষি আধিকারিক স্বপন দেববর্মা, বি এ সি চেয়ারম্যান প্রদীপ কুমার দেববর্মা প্রমুখ। অনুষ্ঠানে পাওয়ার টেইলার ছাড়াও বিভিন্ন কৃষি সামগ্রী ও ফলের চারা প্রদান করা হয়।৩৬ জন কৃষকে ভর্তুকি মূল্যে পাওয়ার টেইলার প্রদান
গোপাল সিং, খোয়াই, ২৫ জুন ৷৷ খোয়াই মহকুমার তুলাশিখর কৃষি মহকুমার উদ্যোগে চাম্পাহাওরের সীতেশ স্মৃতি কমিউনিটি হলে এস এম এ এম সাব-মিশন এগ্রিক্যালচার মেকানাইজেশন এবং আই ডব্লিও এম পি প্রকল্প থেকে তুলাশিখর কৃষি মহকুমা এলাকার ৩৬ জন কৃষকে ভর্তুকি মূল্যে পাওয়ার টেইলার প্রদান করা হয়েছে। প্রতিটি পাওয়ার টেইলারে রাজ্য সরকার ৭৫ হাজার টাকা ভর্তুকি দিয়েছে। মোট ২৭ লক্ষ টাকা ব্যয়ে এই পাওয়ার টেইলারগুলি প্রদান করা হয়েছে। অনুষ্ঠানের উদ্বোধন করেন বনমন্ত্রী মেবার কুমার জমাতিয়া। এছাড়াও উপস্থিত ছিলেন খোয়াই জেলা কৃষি উপ-অধিকর্তা সংগ্রাম দাস, তুলাশিখর কৃষি আধিকারিক স্বপন দেববর্মা, বি এ সি চেয়ারম্যান প্রদীপ কুমার দেববর্মা প্রমুখ। অনুষ্ঠানে পাওয়ার টেইলার ছাড়াও বিভিন্ন কৃষি সামগ্রী ও ফলের চারা প্রদান করা হয়।