১-০ গোলে এবার গ্রীনকে হারিয়ে নক আউট ফুটবল প্রতিযোগিতার সূচনা

fbগোপাল সিং, খোয়াই, ২৫ জুন ৷৷ খোয়াই ফুটবল এ্যাসোসিয়েশনের উদ্যোগে সোমবার থেকে খোয়াই দ্বাদশ শ্রেণী বালক বিদ্যালয় মাঠে শুরু হয় বাসন্তী স্মৃতি আন্তঃ ক্লাব নক আউট ফুটবল প্রতিযোগিতা। শান্তির প্রতীক সাদা পায়রা ও ফুটবলে কিক করে খেলার সূচনা করেন সমাজসেবী অমিত রক্ষিত। এছাড়াও উপস্থিত ছিলেন সমাজসেবী মনোজ দাস, সুব্রত মজুমদার, খোয়াই ফুটবল এ্যাসোসিয়েশনের সভাপতি সমীর দাস প্রমুখ। এদিন উদ্বোধনী খেলায় যুব সংঘ ও এবার গ্রীন মুখোমুখি হয়ে ১-০ গোলে জয়ী হয় যুব সংঘ।

 

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*