বিশ্বজিত হত্যাকান্ডে অভিযুক্তের বাড়িতে জনতার হামলা, ৫ দিনের পুলিশ রিমান্ডের অভিযুক্ত

milan chakraআপডেট প্রতিনিধি, আগরতলা, ২৬ জুন ৷৷ চাঞ্চল্যকর বিশ্বজিত পাল হত্যাকান্ডে অভিযুক্ত প্রানজিত ভৌমিককে রিমান্ডের আবেদন জানিয়ে আদালতে হাজির করেন তদন্তকারী আধিকারিকরা। সোমবার সরকার পক্ষের বক্তব্য শোনার পর আদালত প্রানজিতকে ৫ দিনের পুলিশ রিমান্ডের আদেশ দেয়।
এদিকে বিশ্বজিত পালের নির্মম হত্যাকান্ডে গর্জে উঠল মিলনচক্র এলাকার জনগণ। সোমবার দুপুরে খুনের অন্যতম অভিযুক্ত প্রানজিত ভৌমিকের বাড়িতে আচমকা হামলা চালায় একদল উত্তেজিত জনতা। ভাঙচুর চালিয়ে গুঁড়িয়ে দেওয়া হয় বাড়ির জিনিসপত্র সহ অভিযুক্তের দোকানের জিনিসপত্র। অভিযুক্ত পরিবারকে এলাকায় না রাখতে আওয়াজ তুলেন স্থানীয় মানুষ। স্থানীয় মানুষ অভিযুক্তের চরম শাস্তির দাবিতে বিকেলে দীর্ঘ সময় এলাকায় জাতীয় সড়ক অবরোধ করে রাখেন এবং প্রানজিত ভৌমিকের পরিবারকে এলাকায় না রাখার আওয়াজ তুলেন। পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে বিশাল নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছিল।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*