আগরতলা বিমানবন্দরের নাম বীর বিক্রম মাণিক্যের নামে করার সিদ্ধান্ত কেন্দ্রীয় মন্ত্রিসভায়

cmআপডেট প্রতিনিধি, আগরতলা, ০৪ জুলাই ৷৷ বিজেপি’র নির্বাচনী ইস্তিহার অর্থাৎ ভিসন ডকুমেন্টে আগরতলা বিমানবন্দরের নাম পরিবর্তন করে রাজ্যের মহারাজার নামে করার যে প্রস্তাব ছিল তা পূরণ হতে চলেছে। আগরতলা বিমানবন্দরের নাম পরিবর্তন করে মহারাজা বীর বিক্রম মানিক্য কিশোর এয়ারপোর্ট করার সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকার। রাজ্য সরকারের দাবি মেনে ঐতিহাসিক সিদ্ধান্ত নিল কেন্দ্র। বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পৌরহিত্যে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। এই সিদ্ধান্তের পর এক ট্যুইট বার্তায় রাজ্যবাসীর পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানালেন রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*