রূপাইছড়িতে ভিলেজ কমিটি নির্বাচন: সিপিআই(এম)-এর ১৮ প্রার্থীর মনোনয়ন জমা

নবারুণ চক্রবর্তী, সাব্রুম, ০৫ সেপ্টেম্বর || আসন্ন ভিলেজ কমিটি (ভিসি) নির্বাচনকে ঘিরে রূপাইছড়ি ব্লকে সিপিআই(এম)-এর পক্ষ থেকে বৃহস্পতিবার ১৮টি মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে। এদিন দুপুর প্রায় ২টা নাগাদ রূপাইছড়ি বিডিও অফিসে গিয়ে দলীয় প্রার্থীরা একে একে মনোনয়নপত্র জমা দেন।
রূপাইছড়ি ব্লকের অধীনে মোট ১৮টি ভিলেজ কমিটি রয়েছে। মনোনয়নপত্র জমা দেওয়াকে কেন্দ্র করে যাতে কোনও ধরনের অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি না হয়, সেজন্য বিডিও অফিস চত্বরে আরক্ষা প্রশাসনের পক্ষ থেকে জোরদার নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়।
সিপিআই(এম) নেতা দীপক দে জানান, বৃহস্পতিবার চারটি ভিলেজ কমিটির মোট ১৮ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। বাকি ভিলেজ কমিটিগুলির প্রার্থীরা আগামীকাল মনোনয়নপত্র জমা দেবেন বলেও তিনি জানান।
এদিন মনোনয়নপত্র জমা দেওয়াকে কেন্দ্র করে রূপাইছড়ি বিডিও অফিস চত্বরে সিপিআই(এম)-এর কর্মী-সমর্থকদের উপস্থিতি লক্ষ্য করা যায়। নির্বাচনকে ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক তৎপরতা বাড়তে শুরু করেছে এলাকায়।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*