বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ২৬ আগষ্ট ৷৷ শান্তির বাজার মহকুমায় অনুষ্ঠিত হলো জেলা ভিত্তিক স্কুল কবাডী প্রতিযোগিতা। রবিবার বীরচন্দ্র শহীদ স্মৃতি বিদ্যালয় মাঠে এই খেলা অনুষ্ঠিত হয়। প্রদীপ প্রজ্বলনের মধ্যদিয়ে খেলার শুভ সূচনা করেন বগাফা ব্লকের বি এস সি চেয়ারম্যান তথা প্রাক্তন ডেপুটি স্পীকার গৌরিশঙ্কর রিয়াং। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী সত্যব্রত সাহা, স্পোর্টস অফিসার মিহীর শীল ও অন্যান্য অতিথীবৃন্দ। এই খেলায় শান্তির বাজার, বিলোনিয়া ও সাব্রুম এই তিন মহকুমা থেকে ছেলে ও মেয়েদের দুইটি দল করে মোট ছয়টি দল অংশগ্রহন করে যাদের বয়সসীমা ১৭ বছরের নিচে। রবিবারের খেলার ফলাফল বালিকা শান্তির বাজার প্রথম স্থান অধিকার করেছে ও সাব্রুম এর বালিকা দ্বীতিয় স্থান অধিকার করেছে। অপরদিকে সাব্রুম এর বালকরা প্রথমস্থান অধিকার করেছে ও শান্তিরবাজার এর বালকরা দ্বীতিয় স্থান অধিকার করেছে। আজকের এই কবাডী খেলায় যারা জয়ী হয় তারা আগামী ২৯ তারিখ কমলপুর রাজ্যভিত্তিক খেলায় অংশগ্রহন করবে বলে জানান স্পোর্টস অফিসার মিহীর শীল।জেলা ভিত্তিক স্কুল কবাডী প্রতিযোগিতা শান্তিরবাজারে
বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ২৬ আগষ্ট ৷৷ শান্তির বাজার মহকুমায় অনুষ্ঠিত হলো জেলা ভিত্তিক স্কুল কবাডী প্রতিযোগিতা। রবিবার বীরচন্দ্র শহীদ স্মৃতি বিদ্যালয় মাঠে এই খেলা অনুষ্ঠিত হয়। প্রদীপ প্রজ্বলনের মধ্যদিয়ে খেলার শুভ সূচনা করেন বগাফা ব্লকের বি এস সি চেয়ারম্যান তথা প্রাক্তন ডেপুটি স্পীকার গৌরিশঙ্কর রিয়াং। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী সত্যব্রত সাহা, স্পোর্টস অফিসার মিহীর শীল ও অন্যান্য অতিথীবৃন্দ। এই খেলায় শান্তির বাজার, বিলোনিয়া ও সাব্রুম এই তিন মহকুমা থেকে ছেলে ও মেয়েদের দুইটি দল করে মোট ছয়টি দল অংশগ্রহন করে যাদের বয়সসীমা ১৭ বছরের নিচে। রবিবারের খেলার ফলাফল বালিকা শান্তির বাজার প্রথম স্থান অধিকার করেছে ও সাব্রুম এর বালিকা দ্বীতিয় স্থান অধিকার করেছে। অপরদিকে সাব্রুম এর বালকরা প্রথমস্থান অধিকার করেছে ও শান্তিরবাজার এর বালকরা দ্বীতিয় স্থান অধিকার করেছে। আজকের এই কবাডী খেলায় যারা জয়ী হয় তারা আগামী ২৯ তারিখ কমলপুর রাজ্যভিত্তিক খেলায় অংশগ্রহন করবে বলে জানান স্পোর্টস অফিসার মিহীর শীল।